বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • ‘আমরা নিজেদের সঙ্গেই লড়ছি’ যশকে নিয়ে যা বললেন নুসরাত

‘আমরা নিজেদের সঙ্গেই লড়ছি’ যশকে নিয়ে যা বললেন নুসরাত

Image

ওপার বাংলার জনপ্রিয় তারকা নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত এই জুটিকে ঘিরে আলোচনার শেষ নেই। কখনো প্রেম, কখনো সংসার, আবার কখনো বিচ্ছেদের গুঞ্জনে তারা বারবার শিরোনামে এসেছেন। তবে সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্ক নিয়ে তৈরি হওয়া দূরত্বের গুঞ্জনে এবার নিজেই ‘পজিটিভ সিগন্যাল’ দিলেন নুসরাত।

গত ১০ অক্টোবর ছিল যশ দাশগুপ্তের জন্মদিন। দিনটি উপলক্ষে নুসরাত ইনস্টাগ্রামে প্রকাশ করেন তাদের একসঙ্গে কাটানো কিছু মুহূর্তের ভিডিও। তাতে অভিনেত্রী লিখেছেন, ‘বিশ্বের সঙ্গে একসঙ্গে লড়াই করা থেকে এখন নিজেদের সঙ্গেই লড়ছি— তবু টিকে আছি! হাসাহাসি থেকে ঝগড়া পর্যন্ত আমরা পারদর্শী। আমার প্রিয় মাথাব্যথার কারণকে জন্মদিনের শুভেচ্ছা; জীবনটা হোক সুখ, শান্তি আর সাফল্যে ভরা।’

নুসরাতের সেই পোস্টে যশের প্রতিক্রিয়া ভক্তদের চোখে ধরা পড়ে আরও দ্রুত। তিনি মন্তব্য করেন, “ঝুটঝামেলা আমাদের মানায়! তুমি ছাড়া আর কেউই আমাকে ‘মাথাব্যথা’ বলে মিষ্টি শোনাতে পারবে না। এই অগোছালো শুভেচ্ছার জন্য ধন্যবাদ… চল, একে অপরকে আরও কিছুদিন সহ্য করে বেঁচে থাকি।”

তাদের এই মজার কথোপকথন মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা কেউ বলেন, ‘দূরত্ব মিটে গেছে,’ কেউ আবার লেখেন, ‘ভালোবাসার সুর ফিরেছে আগের মতোই।’

তবে কিছুদিন আগেও পরিস্থিতি ছিল একেবারেই অন্যরকম। একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করা, আলাদা ছুটিতে যাওয়া এসব ইঙ্গিতেই তাদের বিচ্ছেদের জল্পনা ছড়িয়েছিল। নুসরাত ছেলে ঈশানকে নিয়ে গিয়েছিলেন পাহাড়ে, অন্যদিকে যশ ছেলেকে নিয়ে যান সমুদ্রতটে। এমনকি শোনা গিয়েছিল, সম্পর্কের টানাপোড়েনের পেছনে নাকি ছিল তৃতীয় একজন।

কিন্তু জন্মদিনের এই শুভেচ্ছা ও প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, সেই বরফ গলতে শুরু করেছে। নুসরাত-যশ ভক্তদের ভাষায়, ‘তাদের ঝুটঝামেলাতেই লুকিয়ে আছে ভালোবাসার রসায়ন।

Releated Posts

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ভাসাভি’র…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
‘আমরা নিজেদের সঙ্গেই লড়ছি’ যশকে নিয়ে যা বললেন নুসরাত - crd.news