বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • আম রপ্তানিতে ভাটা, দুই বছরের রেকর্ড ভাঙল , চীনের বাজারেও হতাশা

আম রপ্তানিতে ভাটা, দুই বছরের রেকর্ড ভাঙল , চীনের বাজারেও হতাশা

Image

দেশের বাইরে আমসহ নানা কৃষিপণ্য রপ্তানি করে গ্লোবাল ট্রেড লিংক নামের প্রতিষ্ঠানটি। এ বছর ইউরোপের তিন দেশে ৩৫ টন আম রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি, যা গত বছর মানে ২০২৪ সালের চেয়ে ২০ টন কম। গত বছর সাত দেশে তারা ৫৫ টন আম রপ্তানি করেছে। তবে সেটিও তার আগের বছর, ২০২৩ সালের চেয়ে কম। সেবার প্রতিষ্ঠানটির মোট আম রপ্তানির পরিমাণ ছিল ৭৫ টন।

গত বছর জুলাই অভ্যুত্থানের সময় টালমাটাল বাংলাদেশে স্বাভাবিকভাবেই রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়। কিন্তু এবার অনেক বেশি রপ্তানি হবে বলে মনে করেছিলেন গ্লোবাল ট্রেড লিংকের স্বত্বাধিকারী রাজিয়া সুলতানা। তিনি বলছিলেন, ‘এবার আমের উৎপাদন অনেক বেশি ছিল। কিন্তু রপ্তানি হলো অনেক কম। এতে আমি হতাশ।’

ব্যবসায়ীরা জানান, এবার আম রপ্তানির লক্ষ্য ছিল অনেক বেশি। বিশেষ করে চীনে বিপুল পরিমাণ আম রপ্তানি হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। সেই চীনে মাত্র ৫ টন আম রপ্তানি হয়েছে।

একাধিক রপ্তানিকারক জানান, উড়োজাহাজের মাত্রাতিরিক্ত ভাড়া ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সম্ভাবনার তুলনায় আম কম রপ্তানি হচ্ছে। এর ওপর চীনে আম রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে মাত্র একটি প্রতিষ্ঠানকে।

আম রপ্তানির হালচাল

কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে ২ হাজার ১৮৮ টন আম রপ্তানি হয়েছে। গত বছর বিশ্বের অন্তত ২৬ দেশে ১ হাজার ৩২১ টন আম রপ্তানি হয়েছিল। সেই হিসাবে এবার আম রপ্তানি বেশি হয়েছে। তবে তা ২০২৩ সালের ৩ হাজার ১০০ টনের চেয়ে অনেক কম। সেটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রপ্তানির রেকর্ড। বাংলাদেশ থেকে ২০১৬ সালে আম রপ্তানি শুরু হয়।

রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছর আম রপ্তানি কম হয়েছিল। কিন্তু এ বছর রাজনৈতিক অস্থিরতা নেই। তাহলে রপ্তানি কম হলো কেন? এর জবাবে বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্ট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোবাশ্বেরুর রহমান বলেন, উড়োজাহাজের ভাড়া বেড়ে সব রেকর্ড ভঙ্গ করেছে। এবার এক কেজি আম রপ্তানি করতে অন্তত ৫০০ টাকা ব্যয় হয়েছে। বছর দুয়েক আগে লাগত ৩০০ থেকে ৩৫০ টাকা।

রপ্তানিকারকেরা জানান, প্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান ও থাইল্যান্ডের তুলনায় বাংলাদেশের আমের দাম কেজিতে অন্তত ১ ডলার বেশি পড়ে। তা ছাড়া বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়া বেশি জটিল। যেমন, ৬০–৭০টা কাগজে সই করতে হয় এবং উড়োজাহাজের বুকিং পেতেও ‘অতিরিক্ত ব্যয়’ করতে হয়।

আম / ফাইল ছবি
চীনে রপ্তানিতে হতাশা

এ বছর অন্তত ৫০ মেট্রিক টন আম চীনে রপ্তানি হবে বলে কৃষিসচিব মো. এমদাদ উল্লাহ মিয়ান জানিয়েছিলেন মে মাসের দ্বিতীয় সপ্তাহে। এরপর ২৮ মে থেকে চীনে আম রপ্তানি শুরু হয়। মেরিডিয়ান অ্যাগ্রো নামের একটি প্রতিষ্ঠান এই অনুমোদন পায়।

রাজধানীর শ্যামপুরের কেন্দ্রীয় প্যাকেজিং হাউস আমসহ রপ্তানিযোগ্য নানা কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণের বিষয়টি দেখভাল করে। তাদের অনুমোদন পেলেই পণ্য বিদেশে যায়।

প্রতিষ্ঠানটির উপপরিচালক আমিনুর রশিদ বলেন, যদি বাংলাদেশ থেকে একাধিক প্রতিষ্ঠান চীনে আম রপ্তানির সুযোগ পেত, তাহলে প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকত। এতে পণ্যের মান অনেকটা ভালো হতো। কিন্তু প্রতিযোগিতা না থাকায় একটি মাত্র প্রতিষ্ঠান যে ধরনের পণ্য দিয়েছে, তা-ই নিতে হয়েছে আমদানিকারকদের। সে ক্ষেত্রে মানও অক্ষুণ্ন রাখা যায়নি।  

আম রপ্তানিকারক প্রতিষ্ঠান অ্যাভোর ডি অ্যাপেটাইটের পরিচালক রেজাউল ইসলাম বলছিলেন, একাধিক প্রতিষ্ঠানকে চীনে রপ্তানির সুযোগ দিলে এবার এত হতাশ হতে হতো না।চীনে আম রপ্তানির ক্ষেত্রে রপ্তানিকারকদের আরেকটি বিষয় নিরুৎসাহিত করেছে তা হলো দাম, এ তথ্য দিয়েছেন রপ্তানির সঙ্গে যুক্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন কর্মকর্তা। তিনি বলেন, চীনে এক কেজি আম রপ্তানি করে পাওয়া যায় ৭১ টাকা। অথচ ইউরোপের বাজারে এক কেজি আম ২ ডলারে (২৪০ টাকা সমমূল্য) বিক্রি করতে পারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক আরিফুর রহমান বলেন, এবার মেরিডিয়ান ছাড়া আর কোনো প্রতিষ্ঠান চীনে আম রপ্তানির সুযোগ পায়নি। একাধিক প্রতিষ্ঠান আবেদন করেছিল। কিন্তু তারা যথাযথভাবে শর্ত পূরণ করতে পারেনি। সে জন্য একটি প্রতিষ্ঠানই অনুমোদন পেয়েছে।

তবে রপ্তানিকারকদের অভিযোগ, প্রতিষ্ঠান বাড়ানোর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। এক রপ্তানিকারক বলেই ফেললেন, ‘আমরা যদি ইউরোপ ও আমেরিকায় আম পাঠানোর যোগ্যতা রাখি, তবে চীনে পারব না কেন?’

Releated Posts

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ভাসাভি’র…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
আম রপ্তানিতে ভাটা, দুই বছরের রেকর্ড ভাঙল , চীনের বাজারেও হতাশা - crd.news