বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে ৫০ খেলোয়াড়ের চিঠি

ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে ৫০ খেলোয়াড়ের চিঠি

Image

৫০ জন পেশাদার ক্রীড়াবিদের একটি জোট ইসরায়েলকে ইউরোপিয়ান ফুটবলের (উয়েফার) সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধের আহ্বান জানিয়েছে। এদের মধ্যে আছেন ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডার চেইক দুকুরে এবং চেলসির সাবেক উইঙ্গার হাকিম জিয়েখ।

চিঠিতে বলা হয়েছে, ‘খেলাধুলা নীরব থাকতে পারে না, যখন খেলোয়াড়সহ সাধারণ মানুষ, এমনকি শিশুরাও গাজায় নির্বিচারে গণহত্যার শিকার হচ্ছে।’

স্বাক্ষরকারীদের মধ্যে আরও আছেন সাবেক অ্যাস্টন ভিলা ফরোয়ার্ড আনোয়ার এল গাজি— যিনি ২০২৩ সালের নভেম্বরে ফিলিস্তিনপন্থী সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট দেওয়ার পর জার্মান ক্লাব মাইনৎস ০৫ থেকে অন্যায়ভাবে বরখাস্ত হয়েছিলেন বলে আদালত রায় দেয়।

এছাড়া রয়েছেন সাবেক ইপ্সউইচ টাউন অধিনায়ক স্যাম মরসি, সাবেক লেস্টার সিটি ম্যানেজার নাইজেল পিয়ারসন, ইংল্যান্ডের সাবেক ক্রিকেট অধিনায়ক মঈন আলি, বক্সার জ্যাক চেল্লি এবং জকি খাদিজাহ মেল্লাহ।

চিঠিতে শ্রদ্ধা জানানো হয়েছে সুলেমান আল-ওবেইদকে, যিনি ‘ফিলিস্তিনি পেলে’ নামে পরিচিত ছিলেন। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি অনুযায়ী, গত আগস্টে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় তিনি নিহত হন।

চিঠিতে লেখা হয়েছে, ‘জীবিত অবস্থায় তিনি খেলাধুলার মাধ্যমে আশা জাগিয়েছিলেন; আর মৃত্যুর মাধ্যমে তিনি বিশ্বকে, বিশেষত ক্রীড়া সংস্থাগুলোকে, পদক্ষেপ নেওয়ার কঠিন স্মারক হয়ে উঠেছেন।’

এতে জাতিসংঘের সেপ্টেম্বরের একটি প্রতিবেদনেরও উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছিল, ‘ইসরায়েলি কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনিদের আংশিক বা সম্পূর্ণ ধ্বংস করার উদ্দেশ্যে গণহত্যার ইচ্ছা প্রদর্শন করছে।’

চিঠিতে আরও বলা হয়, ‘যে দেশকে জাতিসংঘ কমিশন গণহত্যার দায়ে অভিযুক্ত করেছে, তার প্রতিনিধিত্বকারী খেলাধুলার দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ক্রীড়া সংস্থাগুলোর নৈতিক দায়িত্ব।’

চিঠিটি সমন্বয় করেছে নুজুম স্পোর্টস, যুক্তরাজ্যের মুসলিম ক্রীড়াবিদদের প্রতিনিধি সংস্থা। তারা জানিয়েছে, বিভিন্ন ধর্মাবলম্বী ও ধর্মনিরপেক্ষ খেলোয়াড়রা ন্যায়বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে এসেছেন।

চিঠির শেষে বলা হয়েছে, ‘আমরা উয়েফাকে আহ্বান জানাচ্ছি, ইসরায়েলকে অবিলম্বে সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে, যতদিন না তারা আন্তর্জাতিক আইন মেনে চলে এবং বেসামরিক হত্যা ও গণঅনাহার বন্ধ করে।’

অন্যায়ের মুখে খেলাধুলা নিরপেক্ষ থাকতে পারে না। নীরবতা মানে হচ্ছে মেনে নেওয়া যে কিছু মানুষের জীবন অন্যদের তুলনায় কম মূল্যবান। আমরা বিশ্বাস করি, সব জাতি ও মানুষের জন্য একই মানদণ্ড— পক্ষপাতহীন ন্যায়বিচার।

Releated Posts

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে আরও শীর্ষে উঠার লক্ষ্য ব্যক্ত করেছেন। টানা বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা…

মার্চ ৯, ২০২৬
ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে ৫০ খেলোয়াড়ের চিঠি - crd.news