মঙ্গলবার । মার্চ ৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • গণতন্ত্র একা উন্নয়নের নিশ্চয়তা নয়: পরিকল্পনা উপদেষ্টা

গণতন্ত্র একা উন্নয়নের নিশ্চয়তা নয়: পরিকল্পনা উপদেষ্টা

Image

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, শুধুমাত্র গণতন্ত্রের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। রাজনীতি যদি জনকল্যাণমুখী না হয়ে শুধু সুযোগ-সুবিধা দেওয়ার মতো হয়ে যায়, তাহলে যুবসমাজ ক্যাডারভিত্তিক জীবিকা অর্জনের পথ হিসেবে রাজনীতিকেই বেছে নেবে। এছাড়া সুবিধাভোগী ব্যবসায়ী গোষ্ঠী একটি সুবিধাভোগী বলয় তৈরি করে জনকল্যাণমুখী নীতি নির্ধারণে বাধা সৃষ্টি করবে। এদিকে আমাদের শিক্ষাব্যবস্থা যুব বেকার তৈরি করছে। এজন্য শুধু রাজনীতি এককভাবে সব কিছু উন্নত করতে পারবে না। আচরণবিধি ও মূল্যবোধ কিভাবে তৈরি হয় তা নিয়েও গবেষণা করতে হবে। বিআইডিএসের বার্ষিক গবেষণা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি হিসেবে গণতন্ত্র ও উন্নয়ন বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা উপদেষ্টা। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পর্যটন ভবনে অনুষ্ঠিত দুই দিনের সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক প্রফেসর এ.কে. এনামুল হক। ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী লক্ষ্য ছিল ৩টি বিষয়:

১. কার্যকর জনপ্রতিনিধিদের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় উন্নয়ন ঘটানো।

২. সেই গণতান্ত্রিক ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে।

৩. গুণগত উন্নয়ন, যা ন্যায্য সমাজ, বৈষম্যহীন ও দারিদ্র্যমুক্ত সমাজ ব্যবস্থা গঠনে ভূমিকা রাখবে।

তবে এখন সীমিত প্রত্যাশা হলো কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করা। দুঃখজনক বিষয় হলো স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও কার্যকর গণতন্ত্রকে সীমিত লক্ষ্য হিসেবে দেখা। তবুও নতুন দেশে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, দ্বৈতভাবে গঠিত সরকারের দ্বৈতভাবে নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা হওয়ায় আমার গবেষণার সুযোগ সীমিত। তবে এটুকু বলতে পারি, এতদিন থেকে যে বিষয়গুলো দেখেছি তা বদলাতে হবে। কিন্তু কিছু সংস্কার দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। যেমন, ব্যবসায়ী ও আমলাতন্ত্রের মধ্যে যদি অশুভ সম্পর্ক গড়ে ওঠে, তাহলে শুধু প্রশাসনিক সংস্কার দিয়ে কিছু হবে না। কর ফাঁকি রোধে অনলাইনে কর দেওয়ার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। কিন্তু বড় বড় কর ফাঁকি অনলাইন ব্যবস্থার মাধ্যমে হবে না। এজন্য আরও বড় সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, বিধিবিধান বাস্তবসম্মত না হলে আরও বেশি রেন্ট সেকিং বা অবৈধ সুযোগ তৈরি হবে। বাংলাদেশে ঘুষ নেওয়া অপরাধ হলেও দেওয়াটা অপরাধ না হলেও কেউ ঘুস দিয়ে প্রকাশ করে না, কারণ উভয়েরই স্বার্থ জড়িত।

অবৈধ সম্পদ উপার্জনের চাহিদা রাজনীতিতে থাকলে শুধু বিধিবিধান দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। এক অনিয়ম বন্ধ করলে অন্য উৎস খুঁজে নেওয়া হবে। এজন্য আমাদের সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে স্বার্থের ভারসাম্য রক্ষা করতে হবে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে ন্যায্য ও বৈষম্যহীন অর্থনীতির বিষয় থাকতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিস্তারিতভাবে থাকতে হবে। পৃথিবীর কোনো দেশ এত গরিব নয় যে সব নাগরিকের চাহিদা মেটাতে পারবে না। তবে এজন্য প্রয়োজন সদিচ্ছা ও অর্থনৈতিক সঠিক কাঠামো।

প্রফেসর একেএম এনামুল হক জানান, দুই দিনের গবেষণা সম্মেলনে প্রায় অর্ধশতাধিক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হবে। এর মাধ্যমে নানা বিষয় উঠে আসবে। আমাদের যুব বেকার বাড়ছে, দারিদ্র্য বাড়ছে এবং স্বাস্থ্য খাতে নানা সংকট বিরাজমান। এসব বিষয় আলোচনার মাধ্যমে উপস্থাপন করা হবে।

Releated Posts

কোরআনের সৌরভে সুরভিত রমজান

কোরআনের সৌরভে সুরভিত রমজান

✒️ আবদুল্লাহ আলমামুন আশরাফী দৃষ্টিনন্দন ফুলরমজানুল মোবারক ও কোরআন মাজিদ একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেন এক বৃন্তে দুটো…

মার্চ ২, ২০২৬
আলভীর বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

আলভীর বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীসহ দুই আসামির নামে আত্মহত্যায় প্ররোচণার মামলায়…

মার্চ ২, ২০২৬
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫…

মার্চ ২, ২০২৬
মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন তিন লাখ যাত্রী

মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন তিন লাখ যাত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে ইরানের পাল্টা হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। সংঘাতের জেরে অগ্নিগর্ভ হয়ে…

মার্চ ২, ২০২৬
যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে…

মার্চ ২, ২০২৬
বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে এ স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য…

মার্চ ২, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার :নৌপরিবহন মন্ত্রীর ভিডিও বার্তা

সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার :নৌপরিবহন মন্ত্রীর ভিডিও বার্তা

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি আন্তর্জাতিক নৌপথে দায়িত্ব পালনরত বাংলাদেশ…

মার্চ ২, ২০২৬
ফের বাড়ল সোনার দাম, ভরি কত?

ফের বাড়ল সোনার দাম, ভরি কত?

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন করে ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ভালো মানের (২২…

মার্চ ২, ২০২৬
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

উপনির্বাচন শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ…

মার্চ ২, ২০২৬
গণতন্ত্র একা উন্নয়নের নিশ্চয়তা নয়: পরিকল্পনা উপদেষ্টা - crd.news