বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • জুলাই সনদ বাস্তবায়নে যেন সংবিধানের বাইরে না যাই: সালাহউদ্দিন

জুলাই সনদ বাস্তবায়নে যেন সংবিধানের বাইরে না যাই: সালাহউদ্দিন

Image

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ যেন না নেওয়া হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার (২৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সালাহউদ্দিন বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আমরা যেন কোনোভাবেই আইনের বাইরে না যাই, সংবিধানের বাইরে না যাই। এমন কিছু যেন না করি, যার ফলশ্রুতিতে এসব বিষয় ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।’

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘এখনো নুরুল হক নূরের মার খাওয়ার ধারাবাহিকতা চলছেই। সংসদ নির্বাচন ছাড়া সংস্কারকে বৈধতা দেওয়া যাবে না। এ কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কাজেই নির্বাচনকে প্রলম্বিত করলে বা বাধাগ্রস্ত করলে তা কারো জন্য কল্যাণ বয়ে আনবে না। দেশেরও কল্যাণ হবে না।

যথাসময়ে নির্বাচন চাওয়ার কথা জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ‘সবাই চায় নির্বাচন যথাসময়ে হোক। নির্বাচন যদি বিলম্বিত হয়, তাহলে বলতে হবে রাজনীতিবিদদের জন্য বিপদ অপেক্ষা করছে।’

জাতীয় পার্টির সমালোচনা করে তিনি বলেন, ‘জিএম কাদের কিভাবে ঔদ্ধত্য দেখিয়ে বলতে পারে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না? এই কথা বলার পরে সে কিভাবে বাসায় থাকে, কিভাবে কার্যালয়ে যায়? জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। কাজেই নির্বাচনের আগে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনে বিলম্ব করা যাবে না; বিলম্ব করলেই আমাদের বিপদ হবে। প্রয়োজনে জানুয়ারিতে নির্বাচন দিয়ে দিন।

Releated Posts

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ভাসাভি’র…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে যেন সংবিধানের বাইরে না যাই: সালাহউদ্দিন - crd.news