মঙ্গলবার । মার্চ ৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আইন ও আদালত
  • জেআইসি গুম-নির্যাতন মামলায় ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ৯ ডিসেম্বর

জেআইসি গুম-নির্যাতন মামলায় ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ৯ ডিসেম্বর

Image

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জেআইসি সেল বা আয়নাঘরে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক-বর্তমান ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করেছে প্রসিকিউশন। স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের শুনানির জন্য মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।রোববার (৭ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন। বাকি সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জেআইসি সেলে সরকারবিরোধী ঘরানার লোকদের তুলে নিয়ে গুম-নির্যাতনের ভয়াবহ বর্ণনা তুলে ধরেন। একইসঙ্গে ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ২৬ জনের বীভৎসতা সামনে আনেন। এসব ঘটনায় পাঁচটি অভিযোগ এনে এ মামলায় ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠন বা বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর।পরে স্টেট ডিফেন্স ও গ্রেপ্তার তিন আসামির পক্ষে সময় চাইলে শুনানির জন্য ৯ ডিসেম্বর দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। উপস্থিত তিন আসামির পক্ষে আবেদন করেন আজিজুর রহমান দুলু।

এ মামলায় ১৩ জনের মধ্যে গ্রেপ্তার রয়েছেন তিন সেনা কর্মকর্তা। এদিন সকালে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের হাজির করে পুলিশ। তারা হলেন- ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।শেখ হাসিনাসহ পলাতক অন্য আসামিরা হলেন- শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) লে. জেনারেল (অব) মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল (অব) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব) মো. সাইফুল আলম, সাবেক ডিজি লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরী, সাবেক ডিজি মেজর জেনারেল (অব) হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহাম্মদ ও লে. কর্নেল (অব) মখসুরুল হক।

এর আগে, ২৩ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। একইসঙ্গে পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল। স্বেচ্ছায় লড়তে চাইলে শেখ হাসিনার আইনজীবী হন জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না। তবে শারীরিক অসুস্থতা দেখিয়ে ৩ ডিসেম্বর তা প্রত্যাহার করলে মো. আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়।

গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা এ মামলার তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। একইসঙ্গে পলাতক আসামিদের হাজিরের জন্য সাতদিনের মধ্যে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

গত ৮ অক্টোবর এ মামলায় ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

Releated Posts

কোরআনের সৌরভে সুরভিত রমজান

কোরআনের সৌরভে সুরভিত রমজান

✒️ আবদুল্লাহ আলমামুন আশরাফী দৃষ্টিনন্দন ফুলরমজানুল মোবারক ও কোরআন মাজিদ একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেন এক বৃন্তে দুটো…

মার্চ ২, ২০২৬
আলভীর বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

আলভীর বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীসহ দুই আসামির নামে আত্মহত্যায় প্ররোচণার মামলায়…

মার্চ ২, ২০২৬
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫…

মার্চ ২, ২০২৬
মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন তিন লাখ যাত্রী

মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন তিন লাখ যাত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে ইরানের পাল্টা হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। সংঘাতের জেরে অগ্নিগর্ভ হয়ে…

মার্চ ২, ২০২৬
যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে…

মার্চ ২, ২০২৬
বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে এ স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য…

মার্চ ২, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার :নৌপরিবহন মন্ত্রীর ভিডিও বার্তা

সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার :নৌপরিবহন মন্ত্রীর ভিডিও বার্তা

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি আন্তর্জাতিক নৌপথে দায়িত্ব পালনরত বাংলাদেশ…

মার্চ ২, ২০২৬
ফের বাড়ল সোনার দাম, ভরি কত?

ফের বাড়ল সোনার দাম, ভরি কত?

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন করে ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ভালো মানের (২২…

মার্চ ২, ২০২৬
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

উপনির্বাচন শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ…

মার্চ ২, ২০২৬
জেআইসি গুম-নির্যাতন মামলায় ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ৯ ডিসেম্বর - crd.news