বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা উপলক্ষে অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। এর নেতৃত্বে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
এই কমিটি সিদ্ধান্ত নেবে, দেশের মাটিতে তারেক রহমানকে কীভাবে স্বাগত জানানো হবে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এ বিষয়ে আরও বিস্তারিত পরে জানানো হবে।









