চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) বুধবার দুপুর ২টা থেকে বন্ধ থাকবে।
আইভিএসি ঢাকা আজ তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ বেলা দুইটায় যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকের কার্যক্রম বন্ধ হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ যাদের ভিসা আবেদন জমা দেওয়ার নির্ধারিত সময়সূচি ছিল, তাদের অ্যাপয়েন্টমেন্ট পরবর্তী তারিখে পুনর্নির্ধারণ করা হবে।
যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি রাজধানীতে ভারতীয় ভিসা সংক্রান্ত সকল সেবার জন্য প্রধান ও সমন্বিত কেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করে।









