রবিবার । মার্চ ১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • পাল্টাপাল্টি হামলার মধ্যেই পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে চায় আফগানিস্তান

পাল্টাপাল্টি হামলার মধ্যেই পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে চায় আফগানিস্তান

Image

ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছে আফগানিস্তান ও পাকিস্তান। এতে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশি দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে।

আফগানিস্তানের প্রধান শহরগুলোতে বিমান হামলার পর এই সংঘাতকে ‘উন্মুক্ত যুদ্ধ’ হিসেবে ঘোষণা করেছে পাকিস্তান। তবে আফগানিস্তানের তালেবান সরকার রক্তক্ষয় এড়াতে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের প্রস্তাব দিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের তালেবান শাসকরা বলেছেন, তারা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে ইচ্ছুক।

শুক্রবার তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল, তালেবান নেতাদের মূল কেন্দ্র কান্দাহার ও অন্যান্য শহরে হামলা চালিয়েছে।

পাকিস্তান সরকারকে উৎখাত করতে চাওয়া জঙ্গিদের আফগানিস্তান আশ্রয় দিচ্ছে- এমন অভিযোগ তুলে এই প্রথম সরাসরি আফগান সরকারের ওপর হামলা চালাল পাকিস্তান।

তালেবান মুখপাত্র জানান, হামলায় বেসামরিক নাগরিক হতাহত হয়েছে, তবে তিনি বিস্তারিত কোনও তথ্য দেননি।

গত সপ্তাহে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সীমান্তে আফগান বাহিনী পাল্টা হামলা চালালে দীর্ঘদিনের উত্তেজনা চরমে পৌঁছায়। পাকিস্তান দাবি করে আসছে যে, আফগানিস্তান ‘পাকিস্তানি তালেবান’ (টিটিপি) জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। আফগানিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

শুক্রবার জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “আফগানিস্তান সবসময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছে এবং এখনও আমরা সংলাপের মাধ্যমেই এর সমাধান চাই।”

তিনি জানান, পাকিস্তান বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে কাবুল, কান্দাহার ও পাক্তিয়ায় এবং শুক্রবার পাক্তিয়া, পাক্তিকা, খোস্ত ও লাঘমান প্রদেশে হামলা চালিয়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং অবিলম্বে যুদ্ধ বন্ধ করে কূটনীতির পথে ফেরার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেন, তালেবান সরকার সন্ত্রাসবাদ দমনে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস দুই দেশকেই উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন এবং আফগান ভূখণ্ড যেন সন্ত্রাসীদের স্বর্গরাজ্য না হয়, সেদিকে নজর দিতে বলেছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, “আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আমাদের মধ্যে উন্মুক্ত যুদ্ধ শুরু হয়েছে।” 

পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং সামরিকভাবে অনেক শক্তিশালী হলেও, তালেবানরা কয়েক দশকের গেরিলা যুদ্ধে অভিজ্ঞ।

প্রতিবেশী দেশ দুটির মধ্যে শনিবার রিপোর্ট লেখা পর্যন্তও হামলা-পাল্টা হামলা চলছিল।

আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলোনিউজ জানায়, তালেবান বাহিনী শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের মিরানশাহ এবং স্পিনওয়ামে পাকিস্তানি সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে। 

অন্যদিকে, পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পাকিস্তান টিভি জানায়, গত কয়েক ঘণ্টা ধরে পাকিস্তানি সশস্ত্র বাহিনী আফগান তালেবানদের বেশ কয়েকটি সামরিক ক্যাম্পে হামলা অব্যাহত রেখেছে।

বর্তমানে কাতার গত বছরের মতো এবারও মধ্যস্থতা করার চেষ্টা করছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং জানিয়েছেন যে, তারা পারস্পরিক সম্মান ও আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান চান। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

Releated Posts

দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। এসময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য…

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ইরান–ইসরায়েল পরিস্থিতির প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ

ইরান–ইসরায়েল পরিস্থিতির প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ

সাম্প্রতিক নিরাপত্তাজনিত পরিস্থিতিতে ইরানে ইসরায়েল কর্তৃক হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্য অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে…

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

সাপ্তাহিক ছুটির দিনেও প্রধানমন্ত্রী তারেক রহমান তার তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন। শনিবার সকাল ১০টার পর তিনি কার্যালয়ে পৌঁছান…

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আস্থা রাখুন- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আস্থা রাখুন- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান-এঁর নেতৃত্বে দেশ…

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

দেশের টেলিভিশন সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি-র ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে…

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৫০ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। পবিত্র মাহে রমজান…

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
যুদ্ধ কারো জন্য মঙ্গলজনক নয় : পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কারো জন্য মঙ্গলজনক নয় : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ একটি দুঃখজনক ঘটনা। আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে, এটি কারো…

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া…

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার সকালে রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েলের…

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
পাল্টাপাল্টি হামলার মধ্যেই পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে চায় আফগানিস্তান - crd.news