শনিবার । মার্চ ৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ‘প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে আর আক্রমণ করবে না ইরান’

‘প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে আর আক্রমণ করবে না ইরান’

Image

প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলো থেকে আগে হামলা না হলে তাদের লক্ষ্য করে আর কোনো আক্রমণ চালাবে না ইরান।

শুক্রবার ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ এ নীতির অনুমোদন দিয়েছে বলে জানান তিনি। খবর রয়টার্সের

ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক মন্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সাম্প্রতিক কয়েক দিনে সংঘটিত হামলার ঘটনায় প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশও করেন।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমাদের প্রতিবেশীদের লক্ষ্য করে হামলা করতে হচ্ছে বলে আমরা দুঃখিত। তবে তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবেশী দেশগুলোর প্রতি আমাদের কোনো শত্রুতা নেই।’

অন্যদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা ইরানি সরকারের অবকাঠামো লক্ষ্য করে আরও একটি সমন্বিত হামলা চালিয়েছে।

আইডিএফের তথ্যমতে, অভিযানে ইসরাইয়েলি বিমান বাহিনীর ৮০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং প্রায় ২৩০টি বোমা নিক্ষেপ করা হয়।

ইসরায়েলের দাবি, হামলায় বেশ কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। এর মধ্যে রয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সামরিক বিশ্ববিদ্যালয় এবং ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়, যেখানে আইআরজিসি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হতো।

ইরানে ক্রমবর্ধমান সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়ানোর পর মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে উদ্বেগ আরও বেড়েছে। এই সংঘাত কখন এবং কীভাবে শেষ হবে—তা নিয়ে অনিশ্চয়তা তীব্র হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কেবল তেহরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ মেনে নেবেন। একই সময়ে ইসরায়েল ইরান ও লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

কয়েকটি দেশ ইতোমধ্যে মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে। শুক্রবার প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বক্তব্য সাময়িকভাবে কূটনৈতিক সমাধানের আশা জাগালেও পরে ট্রাম্পের মন্তব্যে সেই সম্ভাবনা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

Releated Posts

এমপিদের নিয়ে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা চলছে

এমপিদের নিয়ে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা চলছে

 ঢাকা জেলাসহ তিন বিভাগের সংসদ সদস্যদের নিয়ে শুরু হয়েছে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা। আজ (শনিবার) সকাল ১০টায়…

মার্চ ৭, ২০২৬
দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে

উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলা শুরুর এক সপ্তাহ পর, শনিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও বাহরাইনের…

মার্চ ৭, ২০২৬
আজ কত টাকা ভরি বিক্রি হচ্ছে স্বর্ণ

আজ কত টাকা ভরি বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২…

মার্চ ৭, ২০২৬
‘কৃষকের ঈদ আনন্দ’ এবার কাপাসিয়ায়

‘কৃষকের ঈদ আনন্দ’ এবার কাপাসিয়ায়

‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠান এবার ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার…

মার্চ ৭, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

আজ শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস। ২০০৭ সালের এই দিনে তৎকালীন…

মার্চ ৭, ২০২৬
কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প

কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেছেন, ইরান যদি নিঃশর্ত আত্মসমর্পণ না করে, তাহলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থামবে…

মার্চ ৭, ২০২৬
‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় গণতন্ত্রের মানসকন্যা…

মার্চ ৭, ২০২৬
দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তারেক রহমান

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তারেক রহমান

বাসস প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের…

মার্চ ৭, ২০২৬
ফোর স্টারের নিয়ন্ত্রণে মিরপুর

ফোর স্টারের নিয়ন্ত্রণে মিরপুর

 ✒️মাহবুব মমতাজী মূল হোতারা বিদেশে থাকলেও ১৪ এলাকায় ভাগ করে চলছে কার্যক্রম রাজধানীর বৃহত্তর মিরপুরে অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ…

মার্চ ৭, ২০২৬
‘প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে আর আক্রমণ করবে না ইরান’ - crd.news