মঙ্গলবার । মার্চ ৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • ববি ছাত্রদলের নতুন কমিটি: সভাপতি মোশাররফ, সাধারণ সম্পাদক শান্ত

ববি ছাত্রদলের নতুন কমিটি: সভাপতি মোশাররফ, সাধারণ সম্পাদক শান্ত

Image

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান। তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ২৪০ জন ভোটারের মধ্যে ভোট দেন ২৩৯ জন। এর মধ্যে ২টি ভোট অনলাইনে গ্রহণ করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক — তিন পদে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

মো. মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মো. মিজানুর রহমান ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জানা গেছে, ভোট গণনা ২টায় শুরু হয় এবং আড়াইটার দিকে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে মো. মোশাররফ হোসেন পেয়েছেন ১১৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক পেয়েছে ৮৬ ভোট। সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত পেয়েছে ১২৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইত্তেসাফ আর রাফি ১০৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. মিজানুর রহমান পেয়েছে ১৬৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন পেয়েছে ৭১ ভোট।

ছাত্রদল সদস্য মো. রবিউল ইসলাম বলেন, আমরা সকলে চাই গণতন্ত্রের ধারা অব্যহত থাকুক। আজকে গণতান্ত্রিকভাবে নতুন কমিটি গঠিত হয়েছে আমরা এতে খুশি। আগামীতেও গণতান্ত্রিকভাবে কমিটি গঠিত হবে বলে আশাকরছি। নবগঠিত কমিটি শিক্ষার্থীদের পাশে থাকবে সেই আশা করছি।

নবগঠিত কমিটির সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, গণতান্ত্রিকভাবে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছি। আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশে থেকে সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। আমরা সবাই জিতেছি, তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

নির্বাচন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো. রেজা শরীফ বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কাউন্সিলের মধ্যদিয়ে কমিটি গঠিত হয়েছে। নতুন নেতৃত্বে যারা আসছে আশাকরব তারা সুন্দরভাবে শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে এগিয়ে নিয়ে যাবে।

প্রধান নির্বাচন কমিশনার মো. নিজাম উদ্দিন বলেন, “আজকের এই নির্বাচন ছাত্ররাজনীতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। নির্বাচিত নেতৃবৃন্দকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদযাপন করতে হবে। আমরা চাইলেই এই কমিটি ঢাকায় বসে দিতে পারতাম। তবে দেশনেতার নির্দেশে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধি নির্বাচন করেছি।”

Releated Posts

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৫০ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। পবিত্র মাহে রমজান…

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
শুরুতেই ফ্যামিলি কার্ড পাবে সাড়ে ৬ হাজার পরিবার, লাগবে ২ কোটি টাকা

শুরুতেই ফ্যামিলি কার্ড পাবে সাড়ে ৬ হাজার পরিবার, লাগবে ২ কোটি টাকা

শুরুতেই ফ্যামিলি কার্ড পাবে সাড়ে ৬ হাজার পরিবার, লাগবে ২ কোটি টাকা বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে…

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং…

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক…

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি)…

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
মাতাপিতার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে-ধর্মমন্ত্রী কায়কোবাদ

মাতাপিতার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে-ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি বলেছেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের খেদমত করতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও…

ফেব্রুয়ারি ২২, ২০২৬
মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম

মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম

আগামী ১৮০ দিনের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ…

ফেব্রুয়ারি ২২, ২০২৬
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে রাতভর সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণের অভিযোগ

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে রাতভর সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণের অভিযোগ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের…

ফেব্রুয়ারি ২২, ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি আবেদন শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি রাত ১২টায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি আবেদন শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি রাত ১২টায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন কার্যক্রম চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ববি ছাত্রদলের নতুন কমিটি: সভাপতি মোশাররফ, সাধারণ সম্পাদক শান্ত - crd.news