মঙ্গলবার । এপ্রিল ১৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • বাংলাদেশী রোগীদেরএআই ও রোবোটিক চিকিৎসা সহজলভ্য করতে মনিপাল হাসপাতালের বিশেষ উদ্যোগ

বাংলাদেশী রোগীদেরএআই ও রোবোটিক চিকিৎসা সহজলভ্য করতে মনিপাল হাসপাতালের বিশেষ উদ্যোগ

Image

বাংলাদেশে উন্নত স্বাস্থ্যসেবা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে ভারতের অন্যতম শীর্ষ বেসরকারি হাসপাতাল নেটওয়ার্ক মনিপাল হাসপাতাল তাদের কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রোবোটিক চিকিৎসার সুবিধা বাংলাদেশের রোগীদের কাছে আরও সহজে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে ভারতের প্রতিষ্ঠানটি।

​শনিবার (১৩ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিলনায়তনে আয়োজিত ‘মনিপাল হাসপাতাল মিডিয়া সামিট বাংলাদেশ’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

এ সময় জানানো হয়, ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত মনিপাল হাসপাতালের ৬০০ শয্যাবিশিষ্ট ফ্ল্যাগশিপ ইউনিটটি বর্তমানে ৫৩টি স্পেশালিটি বিভাগে উন্নত সেবা দিচ্ছে। ইউনিটটিতে ইতিমধ্যে এক হাজারেরও বেশি রোবোটিক স্পাইন ও অর্থোপেডিক সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ‘দা ভিঞ্চি’ রোবট, জয়েন্ট রিপ্লেসমেন্টের জন্য ‘মাকো’ (Mako) এবং ভাসকুলার ইন্টারভেনশনে ‘করপাথ’ সিস্টেমের মতো বিশ্বসেরা প্রযুক্তি ব্যবহার করছে।

​মনিপাল হাসপাতালের ইন্টারন্যাশনাল হেলথকেয়ার সার্ভিসেস বিভাগের গ্রুপ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বিকাশ তায়ের বলেন, বর্তমান সময়ে রোগীরা শুধু চিকিৎসার জন্য বিদেশে যান না, তারা একটি নিরবচ্ছিন্ন সেবার অভিজ্ঞতা চান। আমাদের লক্ষ্য হলো রোগী ও তাদের পরিবারের জন্য একটি নির্ভরযোগ্য এবং সমন্বিত যাত্রা নিশ্চিত করা।

​তিনি আরও জানান, আন্তর্জাতিক রোগীদের জন্য মনিপাল হাসপাতাল একটি ‘এন্ড-টু-এন্ড’ মডেল তৈরি করেছে। এর ফলে চিকিৎসার পাশাপাশি ভিসা সহায়তা, যাতায়াত ব্যবস্থাপনা এবং দেশে ফেরার পর ফলোআপ সেবাও দেওয়া হবে সুশৃঙ্খলভাবে।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিওনাল হেড (সার্ক) রাম গোপাল বর্ধন। তিনি বলেন, এআই) এবং রোবোটিক চিকিৎসার খরচ অন্যান্য চিকিৎসা পদ্ধতির মতো। তবে এ সেবা বেশি অত্যাধুনিক ও নির্ভুল।

তিনি বলেন, দিনদিন আমাদের হাসপাতালগুলোতে বাংলাদেশী রোগী বাড়ছে। যে কারণে ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন জায়গায় তথ্য সেবা কেন্দ্র খুলছি।

এছাড়া শিলিগুড়ি ইউনিটের হসপিটাল ডিরেক্টর সঞ্জয় সিংহ মাহাপাত্র এবং বাংলাদেশে মনিপাল হাসপাতালের কার্যক্রমের সমন্বয়ক খালিদ হাসান বলেন, সারাবিশ্ব থেকে আমাদের হাসপাতালে রোগী আসলেও এরমধ্যে বাংলাদেশী রোগীর সংখ্যা প্রায় ৪৮ শতাংশ। সেজন্য আমরা বাংলাদেশী রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে বাংলাদেশের স্থানীয় পর্যায়ে চিকিৎসক সহযোগিতা ও রোগী সহায়তা কাঠামোকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে আমাদের।

​বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্যোগের ফলে জটিল ও উচ্চ-ঝুঁকিপূর্ণ চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের রোগীদের আস্থার সংকট দূর হবে এবং দুই দেশের চিকিৎসকদের মধ্যে পেশাদার সমন্বয় আরও বৃদ্ধি পাবে। বর্তমানে ভারতের ২৬টি শহরে ৪৯টি ইউনিটের মাধ্যমে ১৬০টি দেশের রোগীদের সেবা দিচ্ছে মনিপাল হাসপাতাল।

Releated Posts

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী…

এপ্রিল ১৩, ২০২৬
কাল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

কাল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে কাল বাংলা নববর্ষ ১৪৩৩…

এপ্রিল ১৩, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত…

এপ্রিল ১৩, ২০২৬
অবাধ তথ্য প্রবাহের পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

অবাধ তথ্য প্রবাহের পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একসময় তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা ছিল প্রধান চ্যালেঞ্জ, কিন্তু বর্তমানে অপতথ্য ও…

এপ্রিল ১৩, ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ; সংসদীয় কূটনীতিতে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ; সংসদীয় কূটনীতিতে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সুসম্পর্ককে আরও শক্তিশালী করতে সংসদীয় কূটনীতির ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।  জাতীয় সংসদের…

এপ্রিল ১৩, ২০২৬
অল্প বয়সে বিয়ে জীবনের ভুল সিদ্ধান্ত ছিল : অপু বিশ্বাস

অল্প বয়সে বিয়ে জীবনের ভুল সিদ্ধান্ত ছিল : অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় এলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন…

এপ্রিল ১৩, ২০২৬
ইরানের বিরুদ্ধ মার্কিন অবরোধ কার্যকর হচ্ছে আজ থেকে

ইরানের বিরুদ্ধ মার্কিন অবরোধ কার্যকর হচ্ছে আজ থেকে

আন্তর্জাতিক সংবাদ বিন্যাসে আপনার প্রতিবেদনের একটি পেশাদার সংস্করণ নিচে দেওয়া হলো: ইরানের সব বন্দরে মার্কিন নৌ-অবরোধ কার্যকর: যুদ্ধজাহাজ…

এপ্রিল ১৩, ২০২৬
পহেলা বৈশাখে শাহবাগ মেট্রো স্টেশন ১২টা পর্যন্ত, ঢাবি স্টেশন সারাদিন বন্ধ

পহেলা বৈশাখে শাহবাগ মেট্রো স্টেশন ১২টা পর্যন্ত, ঢাবি স্টেশন সারাদিন বন্ধ

পহেলা বৈশাখের দিন মঙ্গলবার শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে।…

এপ্রিল ১৩, ২০২৬
বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত: হুমায়ুন কবির

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত: হুমায়ুন কবির

আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ভারত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র…

এপ্রিল ১৩, ২০২৬
বাংলাদেশী রোগীদেরএআই ও রোবোটিক চিকিৎসা সহজলভ্য করতে মনিপাল হাসপাতালের বিশেষ উদ্যোগ - crd.news