শুক্রবার । সেপ্টেম্বর ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ এলজিআরডি প্রতিমন্ত্রীর

জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ এলজিআরডি প্রতিমন্ত্রীর

Image

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বর্তমান সংসদের বৈশিষ্ট্য, সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

আজ (মঙ্গলবার) সংসদে তিনি বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ের প্রতিনিধিত্ব করছেন। তিনি তিন ধরনের সরকারের শপথ পরিচালনা করেছেন। যার মধ্যে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত; একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং সর্বশেষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার।

তিনি বর্তমান সংসদকে ‘অনন্য’ আখ্যা দিয়ে বলেন, এই সংসদে বিপুল সংখ্যক নতুন সদস্য নির্বাচিত হয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাসহ অনেকেই প্রথমবারের মত সংসদে এসেছেন, যা গণতান্ত্রিক ধারার একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

সরকারের বিভিন্ন কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি ইতোমধ্যে দেশের নারী ও পরিবার পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং এটি সামাজিক নিরাপত্তা জোরদার করবে। অন্যদিকে কৃষক কার্ড কৃষকদের জন্য একটি বড় সহায়তা হিসেবে কাজ করবে এবং কৃষিখাতে নতুন গতি আনবে।

তিনি জানান, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি সরকারের কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগেরও প্রশংসা করেন।

তিনি বগুড়া জেলার উন্নয়ন বঞ্চনার বিষয়টি বিশেষভাবে তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই জেলার বিমানবন্দর, সিরাজগঞ্জ-বগুড়া রেল সংযোগ ও বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা জরুরি। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতি এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী দেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক গণআন্দোলন দেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে। এসব আন্দোলনের অভিজ্ঞতা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান সংসদে বিরোধী দল ইতিবাচক ভূমিকা পালন করছে এবং গুরুত্বপূর্ণ বিল পাসে সহযোগিতা করছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।

মীর শাহে আলম আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা ও রাজনৈতিক ঐক্যের মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশকে আরও উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে।

Releated Posts

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এক্সিট গেটের বাইরে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৫২ মিনিটে একটি…

সেপ্টেম্বর ২৩, ২০২৬
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬