মঙ্গলবার । মার্চ ৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

বাংলাদেশ প্রথমবারের মতো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল চালু

Image

বাংলাদেশ প্রথমবারের মতো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল চালু করেছে। এটি স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনের লক্ষ্যে তৈরি করা হয়েছে। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেন কর্মকর্তারা।

এই প্ল্যাটফর্মটি বিডার সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উন্মোচন করা হয়। এসময় সেখানে বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আনুষ্ঠানিকভাবে এ প্লাটফর্মের উদ্বোধনের ঘোষণা দেন। তিনি বলেন, নতুন এই সেবা বিডা ওয়েবসাইটে একটি পৃথক ফিচার হিসেবে চলবে এবং আজ থেকে এটি ব্যবহারযোগ্য। এই পোর্টালটি তৈরি করা হয়েছে বাড়তে থাকা চাহিদা পূরণের জন্য।

তিনি বলেন, গত এক বছর প্রায়ই আমাদের কাছে স্থানীয় উদ্যোক্তারা এসেছেন বিদেশি বিনিয়োগকারী খুঁজে দেওয়ার জন্য। আবার একইসঙ্গে বিদেশি বিনিয়োগকারীরা আমাদের কাছে আসেন জানতে যে, তাদের জন্য আমরা একজন বাংলাদেশি বিনিয়োগকারী খুঁজে বের করে দিতে পারি কি না, যার সঙ্গে বিদেশি বিনিয়োগকারীরা একটি জয়েন্ট ভেঞ্চার করতে পারেন। কিন্তু কেউ কাউকে চেনেন না।

তাই এ সমস্যা সমাধানের জন্য আমরা বিডা ওয়েবসাইটে একটি ম্যাচমেকিং প্ল্যাটফর্ম তৈরি করেছি, যার মাধ্যমে তারা সংযোগ স্থাপন করতে পারবে বলে জানিয়েছেন আশিক মাহমুদ। তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের এই প্ল্যাটফর্মটি সক্রিয়ভাবে ব্যবহার করার আহ্বান জানান।

বিডা চেয়ারম্যান বলেন, স্থানীয় উদ্যোক্তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা এই ম্যাচমেকিং প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য রেজিস্ট্রেশন করুন। সেইসঙ্গে বিদেশি উদ্যোক্তাদের সঙ্গে পরিচিত হন।

ম্যাচমেকিং প্ল্যাটফর্মে যোগদান করার পদ্ধতি

উদ্যোক্তারা তিনটি সহজ ধাপে পোর্টালে নিবন্ধন করতে পারবেন :

বিডা ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল

একটি আইডি তৈরি করুন
উদ্যোক্তা প্রোফাইল সেটআপ করুন
মূল ব্যবসায়িক তথ্য সহ একটি প্রকল্প প্রোফাইল তৈরি করুন

প্ল্যাটফর্মটি আরও কিছু সুবিধা প্রদান করে, যার মধ্যে রয়েছে :
সব ধরনের প্রকল্পের ট্যাব: দেশের বিভিন্ন বিনিয়োগ-উপযোগী প্রকল্পের একটি সমন্বিত তালিকা
ফলো-আপ সেকশন: সমস্ত যোগাযোগ এবং সংযোগ এক জায়গায় ট্র্যাক করার জন্য একটি বিশেষ স্থান

এই টুলগুলো বিনিয়োগকারী–উদ্যোক্তা ইন্টারঅ্যাকশন সহজতর করার এবং বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে সমন্বয় বৃদ্ধি করার জন্য ডিজাইন করা হয়েছে। সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

Releated Posts

কোরআনের সৌরভে সুরভিত রমজান

কোরআনের সৌরভে সুরভিত রমজান

✒️ আবদুল্লাহ আলমামুন আশরাফী দৃষ্টিনন্দন ফুলরমজানুল মোবারক ও কোরআন মাজিদ একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেন এক বৃন্তে দুটো…

মার্চ ২, ২০২৬
আলভীর বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

আলভীর বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীসহ দুই আসামির নামে আত্মহত্যায় প্ররোচণার মামলায়…

মার্চ ২, ২০২৬
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫…

মার্চ ২, ২০২৬
মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন তিন লাখ যাত্রী

মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন তিন লাখ যাত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে ইরানের পাল্টা হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। সংঘাতের জেরে অগ্নিগর্ভ হয়ে…

মার্চ ২, ২০২৬
যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে…

মার্চ ২, ২০২৬
বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে এ স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য…

মার্চ ২, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার :নৌপরিবহন মন্ত্রীর ভিডিও বার্তা

সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার :নৌপরিবহন মন্ত্রীর ভিডিও বার্তা

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি আন্তর্জাতিক নৌপথে দায়িত্ব পালনরত বাংলাদেশ…

মার্চ ২, ২০২৬
ফের বাড়ল সোনার দাম, ভরি কত?

ফের বাড়ল সোনার দাম, ভরি কত?

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন করে ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ভালো মানের (২২…

মার্চ ২, ২০২৬
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

উপনির্বাচন শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ…

মার্চ ২, ২০২৬
বাংলাদেশ প্রথমবারের মতো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল চালু - crd.news