বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • বিপিএলসহ তিন কমিটির দায়িত্বে সভাপতি আমিনুল, কোথাও নেই ফারুক

বিপিএলসহ তিন কমিটির দায়িত্বে সভাপতি আমিনুল, কোথাও নেই ফারুক

Image

প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে গতকাল শেষ হয়নি বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা। মুলতবি সভার বাকি অংশ হয়েছে আজ মিরপুরে বিসিবি কার্যালয়ে। সভায় বিসিবির ২৩টি স্থায়ী কমিটির প্রধানের দায়িত্ব বণ্টন হয়েছে নবনির্বাচিত পরিচালকদের মধ্যে, সিদ্ধান্ত হয়েছে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের পরের আসর আয়োজনেরও।

বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধানের দায়িত্বটা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজের কাছেই রেখেছেন। গভর্নিং কাউন্সিলের নতুন সদস্যসচিব হয়েছেন ইফতেখার রহমান। সর্বশেষ বোর্ডে বিপিএল প্রধান ছিলেন সাবেক পরিচালক মাহবুবুল আনাম। গতকাল অনুষ্ঠিত এবারের পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নেননি তিনি।

সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ইফতেখার রহমান জানিয়েছেন, বিসিবি সভাপতি নিজেই স্থায়ী কমিটিগুলোর প্রধান নির্বাচন করে বোর্ডকে তা জানিয়েছেন। দায়িত্বপ্রাপ্ত পরিচালকেরাও তা সাদরে গ্রহণ করেছেন।

বিপিএল গভর্নিং কাউন্সিল ছাড়াও ওয়ার্কিং কমিটি এবং গ্রাউন্ডস কমিটিও নিজের কাছেই রেখেছেন আমিনুল। ক্রিকেট পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে আগে থেকেই এই কমিটির দায়িত্বে থাকা নাজমূল আবেদীনকে। আরেকটি গুরুত্বপূর্ণ কমিটি গেম ডেভেলপমেন্টের প্রধান হয়েছেন ইশতিয়াক সাদেক।বয়সভিত্তিক ক্রিকেট কমিটির প্রধান হয়েছেন আসিফ আকবর।

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ হাই পারফরম্যান্স এবং আরেক সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক পেয়েছেন মহিলা উইং প্রধানের দায়িত্ব।

বিসিবির সাবেক সভাপতি ও বর্তমান পরিচালনা পর্ষদের সহসভাপতি ফারুক আহমেদ কোনো কমিটিরই প্রধান হননি। এ ব্যাপারে জানতে চাইলে ইফতেখার রহমান বলেছেন, ‘স্বাভাবিকভাবে বোর্ডে সভাপতিই সিদ্ধান্ত নেন কাকে কোথায় রাখবেন। এটা ওনার বিষয়—উনিই ভালো বলতে পারবেন।’ ফারুক অবশ্য পুরো সভায় ছিলেনও না। ব্যক্তিগত কাজ থাকায় সভা শেষ হওয়ার আগেই চলে যান তিনি।

ইফতেখার রহমান জানান, বিভিন্ন কমিটির চেয়ারম্যানরাই ঠিক করবেন কমিটির বাকি সদস্য কারা হবেন। তবে তিনি জানিয়েছেন, বিসিবির কাউন্সিলদের যাঁরাই কাজ করতে আগ্রহী, তাঁদের বিভিন্ন কমিটিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ থাকবে।

পরিচালকেরা কে কোন কমিটির দায়িত্বে

ওয়ার্কিং কমিটি—আমিনুল ইসলাম
ক্রিকেট অপারেশনস কমিটি—নাজমূল আবেদীন
অর্থ কমিটি—এম নাজমুল ইসলাম
ডিসিপ্লিনারি কমিটি—ফায়াজুর রহমান
গেম ডেভেলপমেন্ট কমিটি— ইসতিয়াক সাদেক
বয়সভিত্তিক ক্রিকেট—আসিফ আকবর
গ্রাউন্ডস কমিটি— আমিনুল ইসলাম
ফ্যাসিলিটিজ কমিটি— শানিয়ান তানিম
আম্পায়ার্স কমিটি—ইফতেখার রহমান
মার্কেটিং কমিটি— শাখাওয়াত হোসেন
অডিট কমিটি—মুখলেসুর রহমান
নারী উইং— আবদুর রাজ্জাক
লজিস্টিকস কমিটি— ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
মেডিকেল কমিটি— মনজুর আলম
টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি— আবুল বাশার
মিডিয়া কমিটি— আমজাদ হোসেন
সিসিডিএম— আদনান রহমান
ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট কমিটি—জুলফিকার আলী খান
বাংলাদেশ টাইগার্স— রাহাত শামস
ওয়ালফেয়ার কমিটি—মুখছেদুল কামাল

Releated Posts

আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে আরও শীর্ষে উঠার লক্ষ্য ব্যক্ত করেছেন। টানা বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা…

মার্চ ৯, ২০২৬
ভারত নাকি নিউজিল্যান্ড, আহমেদাবাদে কারা উঁচিয়ে ধরবে বিশ্বকাপ ট্রফি

ভারত নাকি নিউজিল্যান্ড, আহমেদাবাদে কারা উঁচিয়ে ধরবে বিশ্বকাপ ট্রফি

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট…

মার্চ ৮, ২০২৬
ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাবে কারা?

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাবে কারা?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ের ঐতিহাসিক মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ…

মার্চ ৫, ২০২৬
আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশে আসছে পাকিস্তান, নেই বাবর

আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশে আসছে পাকিস্তান, নেই বাবর

বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। চমক হলো, সাবেক…

মার্চ ৪, ২০২৬
দর্শকদের বিনোদন দিয়ে ফাইনালে চোখ দক্ষিণ আফ্রিকার

দর্শকদের বিনোদন দিয়ে ফাইনালে চোখ দক্ষিণ আফ্রিকার

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের পর ম্যাচ তারা উপহার দিয়েছে আগ্রাসী ও…

মার্চ ৪, ২০২৬
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫…

মার্চ ২, ২০২৬
ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই

ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাঁচা-মরার লড়াইয়ের সামনে দাঁড়িয়ে সূর্যকুমার যাদবরা। সমীকরণ এখন এমন অবস্থায় জয় মানেই আশা বাঁচানো…

মার্চ ১, ২০২৬
পাকিস্তান ফাইনাল-সেমিফাইনালে ‍উঠলে টিকিটের টাকা ফেরত

পাকিস্তান ফাইনাল-সেমিফাইনালে ‍উঠলে টিকিটের টাকা ফেরত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু পরিবর্তনের শর্তে দর্শকদের টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়ার নিশ্চয়তা দিয়েছে আন্তর্জাতিক…

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
বিশ্বকাপের মাঝপথে পাকিস্তান ক্রিকেটে অন্তর্দ্বন্দ্ব

বিশ্বকাপের মাঝপথে পাকিস্তান ক্রিকেটে অন্তর্দ্বন্দ্ব

পাকিস্তানের ক্রিকেট প্রশাসনে এখন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে মহসিন নাকভি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং…

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
বিপিএলসহ তিন কমিটির দায়িত্বে সভাপতি আমিনুল, কোথাও নেই ফারুক - crd.news