বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • বিমানবন্দরের ‘সাইবার হামলা ঠেকাতে’ সক্ষম বেবিচক

বিমানবন্দরের ‘সাইবার হামলা ঠেকাতে’ সক্ষম বেবিচক

Image

দেশের বিমানবন্দর ও বিমান পরিবহন ব্যবস্থায় যেকোনো সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা রয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে সংস্থাটির তথ্য-প্রযুক্তি (আইটি) বিভাগের উদ্যোগে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস-অক্টোবর ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়।

সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে এবং গুরুত্বপূর্ণ খাতগুলোর সক্ষমতা জোরদারে মাসব্যাপী আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়। বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষা, সাইবার ঝুঁকি মোকাবেলা এবং বিমান চলাচলে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, সাইবার নিরাপত্তা এখন আর বিকল্প নয়, এটি একটি মৌলিক প্রয়োজন। বিমান চলাচল সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তির দায়িত্ব হচ্ছে সিস্টেম ও তথ্য সুরক্ষিত রাখা। দৈনন্দিন কাজে সামান্য অবহেলাও বড় ঝুঁকি তৈরি করতে পারে। তবে সচেতনতা ও নিরাপত্তা নীতিমালা মেনে চলার মাধ্যমে আমরা একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য সাইবার পরিবেশ নিশ্চিত করতে পারি।

বেবিচক চেয়ারম্যান উল্লেখ করেন, বর্তমানে বিমান চলাচলের প্রায় সব কার্যক্রম-যেমন এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা, যাত্রী তথ্য সুরক্ষা ও অবকাঠামোগত যোগাযোগ-ডিজিটাল সিস্টেমের ওপর নির্ভরশীল।

তিনি বলেন, একটি মাত্র সাইবার হামলা বা নিরাপত্তা ভঙ্গও ভয়াবহ প্রভাব ফেলতে পারে, যা শুধু যাত্রীদের আস্থা নষ্ট করবে না, বরং বৈশ্বিক বিমান চলাচল নেটওয়ার্ককেও অস্থিতিশীল করে তুলতে পারে।

তিনি সতর্ক করে বলেন, বিমান চলাচল একটি আন্তঃসংযুক্ত বৈশ্বিক খাত-একটি বিমানবন্দরে হামলা হলে এর আন্তর্জাতিক প্রভাব পড়তে পারে। যদি একাধিক বিমানবন্দরে একই সময়ে সাইবার হামলা হয়, তাহলে আন্তর্জাতিক যোগাযোগ বিঘ্নিত হতে পারে, ফ্লাইট সময়সূচি বিলম্বিত হতে পারে, এমনকি আকাশপথ ব্যবস্থাপনাও বিকল হতে পারে।

বেবিচক চেয়ারম্যান জোর দিয়ে বলেন, সাইবার নিরাপত্তাকে কেবল আইটি বিশেষজ্ঞদের দায়িত্ব হিসেবে না দেখে এটি সম্মিলিত দায়িত্ব হিসেবে বিবেচনা করতে হবে। তিনি কর্মকর্তাদের নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক লিংক পরিহার এবং নিয়মিত সিস্টেম আপডেট রাখার আহ্বান জানান। তার মতে, সচেতনতা হচ্ছে সাইবার নিরাপত্তার প্রথম প্রতিরক্ষা স্তর। তিনি বলেন, কীভাবে সাইবার হামলা ঘটে আমরা যদি তা বুঝতে পারি, তাহলে প্রতিরোধ করাও অনেক সহজ হবে। দ্রুত রিপোর্ট করা ও ত্বরিত প্রতিক্রিয়া জানানো ক্ষতি কমানোর জন্য অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেবিচক সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান। এতে ‘সেফ অনলাইন লিভিং’ বিষয়ক কারিগরি প্রক্রিয়া উপস্থাপনা করেন বেবিচকের আইটি বিভাগের সিনিয়র সিস্টেম এনালিস্ট খন্দকার আজিজুর রহমান।

Releated Posts

শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শুধু জুলাই জাতীয় সনদ নয়, আমরা নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যে সমস্ত বিষয়ে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত…

মার্চ ১১, ২০২৬
ফ্যামিলি কার্ডের যুগে দেশ

ফ্যামিলি কার্ডের যুগে দেশ

৪ কোটি পরিবারে কার্ড পৌঁছে দেওয়া হবে : প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’-এর যুগে প্রবেশ করল বাংলাদেশ। বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি…

মার্চ ১১, ২০২৬
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের একাধিক…

মার্চ ১১, ২০২৬
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
বিমানবন্দরের ‘সাইবার হামলা ঠেকাতে’ সক্ষম বেবিচক - crd.news