বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে ‘অবান্তর’ বলে মন্তব্য: প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চবি ছাত্রদল

বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে ‘অবান্তর’ বলে মন্তব্য: প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চবি ছাত্রদল

Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশনের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অতিক্রম করে জিরো পয়েন্ট, কাটা পাহাড় ও শহীদ মিনার প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘বুদ্ধিজীবী হত্যার ইতিহাস অস্বীকার চলবে না’, ‘পাক হানাদার যোদ্ধা না—খুনি’, ‘৭১-এর টিক্কা খান, ২৫-এর শামীম খান’, ‘চবির চেয়ারে বসে বদরগিরি চলবে না’, ‘মুক্তিযুদ্ধের ঘাঁটি চবির মাটি’— এমন বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, ‘একটি দায়িত্বশীল পদে থেকে উপ-উপাচার্য যে বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং তার নিঃশর্ত ক্ষমা ও পদত্যাগ দাবি করছি।’

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া বলেন, ‘বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা বিভিন্ন ডায়েরি ও ঐতিহাসিক দলিলে স্পষ্টভাবে উল্লেখ আছে। যারা এই ইতিহাস অস্বীকার করতে চায়, তারা ১৯৭১ সালকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের বিভ্রান্তির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশের মাটিতে বসে অন্য কোনো দেশের তাবেদারি করা চলবে না। উপ-উপাচার্যের বক্তব্যের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবমাননা করা হয়েছে।’

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আল নোমান বলেন, ‘আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছেন। যারা ১৯৭১ সালের ইতিহাসকে বিকৃত করে বা অস্বীকার করতে চায়, তারা ছাত্রসমাজের কাছে নব্য রাজাকার হিসেবেই বিবেচিত হবে।’

চাকসুর এজিএস আয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘উপ-উপাচার্য যে চেয়ারে বসে আছেন, তা জনগণের রক্তের বিনিময়ে অর্জিত। ৭১ ও ২৪—কোনোটিই মুছে ফেলার সুযোগ নেই। তার বক্তব্য ছিল রাজনৈতিক এবং ইতিহাসবিরোধী। এজন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে।’

উল্লেখ্য, গতকাল রবিবার দুপুরে উপাচার্যের দপ্তরে আয়োজিত ‘মুক্তচিন্তা, মুক্তিযুদ্ধ এবং একাত্তরের বুদ্ধিজীবী হত্যা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে ‘অবান্তর’ বলে মন্তব্য করেন। এ মন্তব্য ঘিরেই বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

Releated Posts

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ভাসাভি’র…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে ‘অবান্তর’ বলে মন্তব্য: প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চবি ছাত্রদল - crd.news