বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ভেনেজুয়েলায় অভিযান, ২০০ বছরের পুরোনো নীতিকে অজুহাত বানালেন ট্রাম্প!

ভেনেজুয়েলায় অভিযান, ২০০ বছরের পুরোনো নীতিকে অজুহাত বানালেন ট্রাম্প!

Image

ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে ২০০ বছরেরও বেশি পুরোনো একটি পররাষ্ট্র নীতির কথা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, “ভেনেজুয়েলার ওপর মার্কিন হামলা ২০০ বছরেরও বেশি সময় আগের মার্কিন পররাষ্ট্র নীতি মতবাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ।”

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।

ট্রাম্পের দাবি, মাদুরো একজন ‘অবৈধ শাসক’, যিনি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় রয়েছেন এবং মাদক পাচারসহ গুরুতর অপরাধে অভিযুক্ত।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর এই হামলার ন্যায্যতায় ট্রাম্প ২০০ বছরের পুরোনো যে পররাষ্ট্র নীতির কথা বলছেন, তা মূলত ১৮২৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো ঘোষিত ‘মনরো নীতি’।

প্রেসিডেন্ট মনরো ইউরোপীয় শক্তিগুলোকে উত্তর ও দক্ষিণ আমেরিকার বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন- হস্তক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ হিসেবে দেখা হবে।

তিনি সতর্ক করে আরও বলেছিলেন, লাতিন আমেরিকার দেশগুলোতে বাইরের কোনও শক্তির প্রভাব বিস্তারের চেষ্টাকে যুক্তরাষ্ট্র সরাসরি চ্যালেঞ্জ করবে।

১৯০৪ সালে এই নীতি একটি নতুন মোড় নেয়। যখন ইউরোপীয় ঋণদাতারা বেশ কয়েকটি লাতিন আমেরিকান দেশকে হুমকি দিয়েছিল, তখন তৎকালীন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার অধিকার এবং দায়িত্ব ঘোষণা করেছিলেন।

পরবর্তী ২০ বছর ধরে এই নীতিটি বিভিন্ন দেশে মার্কিন হস্তক্ষেপের প্রধান অজুহাত হিসেবে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ডোমিনিকান রিপাবলিক, হাইতি এবং নিকারাগুয়াতে মার্কিন হামলা। আর এবার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পও ভেনেজুয়েলার ওপর মার্কিন হামলার অজুহাত হিসেবে পুরোনো সেই নীতিটিই সামনে আনলেন। 

প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন মনে করেন, ভেনেজুয়েলায় বর্তমান সরকারের ওপর অন্য কোনও বিদেশি শক্তির (যেমন রাশিয়া বা চীন) প্রভাব বৃদ্ধি পাওয়া মনরো নীতির পরিপন্থি। 

ট্রাম্প প্রশাসনের মতে, দক্ষিণ আমেরিকায় স্থিতিশীলতা বজায় রাখা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অংশ। ভেনেজুয়েলায় রাজনৈতিক পরিবর্তন এবং মাদুরো সরকারের ওপর চাপ সৃষ্টি করাকে তারা এই ঐতিহাসিক মতবাদের আধুনিক প্রয়োগ হিসেবে দেখছেন।

তবে ট্রাম্পের এই অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহল মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, মনরো নীতির দোহাই দিয়ে অন্য একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সমালোচকরা ট্রাম্পের পদক্ষেপটিকে লাতিন আমেরিকার ওপর যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য বা ‘নব্য-উপনিবেশবাদী’ আচরণের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যে এটি স্পষ্ট যে, যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকাকে এখনও তার নিজস্ব ‘প্রভাববলয়’ হিসেবে বিবেচনা করে। ১৮২৩ সালের সেই পুরোনো নীতিকে এখন মার্কিন পররাষ্ট্র নীতির একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা ভেনেজুয়েলা সংকটে নতুন মাত্রা যোগ করেছে। সূত্র: ইউএসএ টুডেব্লুমবার্গআল-জাজিরা

Releated Posts

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ভাসাভি’র…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
ভেনেজুয়েলায় অভিযান, ২০০ বছরের পুরোনো নীতিকে অজুহাত বানালেন ট্রাম্প! - crd.news