মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ভোটযুদ্ধে টিকতে না পেরে ষড়যন্ত্রে নেমেছে প্রতিপক্ষ: হেলাল

ভোটযুদ্ধে টিকতে না পেরে ষড়যন্ত্রে নেমেছে প্রতিপক্ষ: হেলাল

Image

খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি যখন ২৩৬টি আসনে প্রার্থী দিয়েছে, তখন থেকেই এক দল বুঝে গেছে ভোটযুদ্ধে তারা আমাদের মোকাবিলা করতে পারবে না। তাই তারা এখন ষড়যন্ত্রে নেমেছে—কিভাবে নির্বাচন বিলম্বিত করা যায়, সেটাই তাদের মূল চিন্তা। এ সময় তিনি ষড়যন্ত্র না করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

সোমবার খুলনার তেরখাদা ও রূপসার বিভিন্ন স্থানে নির্বাচনী সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

হেলাল বলেন, মানুষ ধর্মে বিশ্বাস করে ও তা পালন করে, কিন্তু একটি দল ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। তিনি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। সরকার গঠন করলে নারীদের জন্য দেওয়া হবে পারিবারিক কার্ড এবং ৫০ লাখ কৃষাণীর হাতে তুলে দেওয়া হবে কৃষক কার্ড।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে হেলাল বলেন, প্রতিটি ঘরে আমরা একটি করে ফলজ গাছ দিচ্ছি। এগুলোর যত্ন নিন, কারণ সবুজ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আপনাদের হাতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, চৌধুরী কাওছার আলী, মোল্লা খায়রুল ইসলাম ও এনামুল হক সজল।

Releated Posts

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে আরও শীর্ষে উঠার লক্ষ্য ব্যক্ত করেছেন। টানা বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা…

মার্চ ৯, ২০২৬
ভোটযুদ্ধে টিকতে না পেরে ষড়যন্ত্রে নেমেছে প্রতিপক্ষ: হেলাল - crd.news