রবিবার । মার্চ ১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • মধ্যপ্রাচ্যে রেড লাইন অতিক্রম নয়: চীনের কড়া হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে রেড লাইন অতিক্রম নয়: চীনের কড়া হুঁশিয়ারি

Image

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছে চীন। বেসামরিক সুরক্ষার আন্তর্জাতিক সীমা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না বলে সতর্ক করেছেন দেশটির স্থায়ী প্রতিনিধি ফু কং।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং বলেন, সশস্ত্র সংঘাতের ক্ষেত্রে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য যে আন্তর্জাতিক রেড লাইন রয়েছে, তা কোনোভাবেই অতিক্রম করা যাবে না।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের পর উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, ইরানজুড়ে চালানো হামলায় বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হওয়ার খবর বেইজিংকে গভীরভাবে শঙ্কিত করেছে।

ফু কং এই হামলাকে নির্বিচার বলপ্রয়োগ হিসেবে অভিহিত করে বলেন, আন্তর্জাতিক আইনের অধীনে সব পক্ষকে তাদের মানবিক দায়িত্ব পালন করতে হবে। নির্বিচারে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

চীন এই অঞ্চলে সংঘাতের আরও বিস্তার রোধে অবিলম্বে সামরিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে। ফু কং বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে উত্তেজনা প্রশমন না করলে এর ফল হবে ভয়াবহ। তিনি সমস্ত পক্ষকে সংযম প্রদর্শনের এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান।

জাতিসংঘে চীনের প্রতিনিধি আরও জানান, চীন মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত। বেইজিং মনে করে, সামরিক শক্তি ব্যবহারের পরিবর্তে আলোচনার মাধ্যমে যে কোনো সংকটের সমাধান করা উচিত।

পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা না হওয়ায় ইরানের ওপর যে হামলা শুরু হয়েছে, তা নিয়ে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের কথা বলছে, অন্যদিকে চীন সতর্ক করছে যে এই হামলা মধ্যপ্রাচ্যের শান্তিকে চিরতরে বিঘ্নিত করতে পারে। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর আসার পর পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

সোর্সঃ দ্যা স্ট্রেইটস টাইমস

Releated Posts

ঢাকা, চট্টগ্রাম বিমানবন্দরে ৫৪ ফ্লাইট বাতিল

ঢাকা, চট্টগ্রাম বিমানবন্দরে ৫৪ ফ্লাইট বাতিল

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর উত্তেজনা বাড়ার কারণে বাংলাদেশে আসবে ও এখান থেকে ছেড়ে…

মার্চ ১, ২০২৬
মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

মার্চ মাসের জন্য অপরিবর্তিত রয়েছে জ্বালানি তেলের দাম। ফেব্রুয়ারি মাসের মতো এবারো প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা,…

মার্চ ১, ২০২৬
সিআইএ ও ইসরায়েল মিলে যেভাবে খামেনির অবস্থান খুঁজে পেল

সিআইএ ও ইসরায়েল মিলে যেভাবে খামেনির অবস্থান খুঁজে পেল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ…

মার্চ ১, ২০২৬
ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই

ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাঁচা-মরার লড়াইয়ের সামনে দাঁড়িয়ে সূর্যকুমার যাদবরা। সমীকরণ এখন এমন অবস্থায় জয় মানেই আশা বাঁচানো…

মার্চ ১, ২০২৬
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দুর্যোগকালীন…

মার্চ ১, ২০২৬
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান

হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত…

মার্চ ১, ২০২৬
আল্লাহর জ্ঞানের বিশালতা ও পরিব্যাপ্তি

আল্লাহর জ্ঞানের বিশালতা ও পরিব্যাপ্তি

মানুষের জ্ঞান সীমিত, দৃষ্টিশক্তি আংশিক, আর উপলব্ধি ক্ষণস্থায়ী। মানুষের জ্ঞান সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ জ্ঞানের বিপরীতে কোরআন আমাদের সামনে…

মার্চ ১, ২০২৬
ইরানের বালিকা বিদ্যালয়ে হামলা: নিহত বেড়ে ১১৮

ইরানের বালিকা বিদ্যালয়ে হামলা: নিহত বেড়ে ১১৮

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৮ জনে দাঁড়িয়েছে। শনিবারের…

মার্চ ১, ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। রবিবার সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে…

মার্চ ১, ২০২৬
মধ্যপ্রাচ্যে রেড লাইন অতিক্রম নয়: চীনের কড়া হুঁশিয়ারি - crd.news