সাম্প্রতিক একটি নিরাপত্তা ঘটনার প্রেক্ষিতে রবিবার থেকে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে আইভিএসি জানায়, “চট্টগ্রামের এএইচসিআই এলাকায় সাম্প্রতিক নিরাপত্তা ঘটনার কারণে ২১/১২/২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম আইভিএসিতে ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত থাকবে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি পর্যালোচনা শেষে ভিসা কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।









