বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

রাতে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ

Image

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকার লড়াইয়ে নামেছে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ হংকং চায়না। ফিফা র‌্যাংকিংয়ে ১৪৬ নম্বরে থাকা দলটির বিপক্ষে ১৮৪ নম্বরে থাকা লাল-সবুজদের সামনে কঠিন চ্যালেঞ্জ—টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আজ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাত ৮টায়, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

এটি বাংলাদেশের ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ। এর আগে একই ভেন্যুতে প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল হামজা–শামিতরা। আজকের প্রতিপক্ষ হংকং চায়না ‘সি’ গ্রুপের অন্যতম শক্তিশালী দল হলেও বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা ও তার শিষ্যরা তিন পয়েন্ট পাওয়ার ব্যাপারে আশাবাদী। খেলোয়াড়দের কণ্ঠেও শোনা যাচ্ছে জয়ের প্রত্যয়।

এই ম্যাচকে ঘিরে বাড়তি উত্তাপ তৈরি হয়েছে দুই দেশের প্রবাসী ফুটবলারদের লড়াই ঘিরে। বাংলাদেশের দলে আছেন ছয় প্রবাসী খেলোয়াড়—হামজা চৌধুরী (ইংল্যান্ড), জামাল ভূঁইয়া (ডেনমার্ক), শামিত সোম (কানাডা), ফাহমিদুল ইসলাম (ইতালি), তারিক কাজী (ফিনল্যান্ড) ও জায়ান আহমেদ (যুক্তরাষ্ট্র)। কানাডা থেকে এসে গতকালই প্রথম অনুশীলনে যোগ দেন শমিত সোম। হংকংয়ের বিপক্ষে তিনি দ্বিতীয়বার জাতীয় দলের জার্সি পরবেন, আর জায়ান আহমেদের অভিষেক হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে ইনজুরির চিন্তা পিছু ছাড়ছে না বাংলাদেশকে। চোটের কারণে ইতিমধ্যেই ছিটকে পড়েছেন ফরোয়ার্ড সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিম। অধিনায়কত্ব করা ডিফেন্ডার তপু বর্মনও এখনো পুরোপুরি ফিট নন। হালকা ইনজুরি নিয়ে অনুশীলন করছেন মোহাম্মদ আল আমিন—তাদের একাদশে থাকার সম্ভাবনা কম।

অন্যদিকে হংকং দলেও রয়েছেন একঝাঁক প্রবাসী ফুটবলার। তাদের মধ্যে অন্তত পাঁচজনের জন্ম ব্রাজিলে। আলোচনায় আছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড এভেরতন কামারগো, যিনি ১৯ ম্যাচে ১০ গোল করে দারুণ ফর্মে আছেন। এছাড়াও আছেন অভিজ্ঞ লেফটব্যাক ফার্নান্দো অগুস্তো, যিনি ২০২২ সাল থেকে হংকংয়ের জার্সিতে খেলছেন। ব্রাজিল, বলিভিয়া, জার্মানি, নিউজিল্যান্ড ও জাপানি বংশোদ্ভূত ফুটবলারদের মিশ্রণে তৈরি এই দলটি যে সহজ প্রতিপক্ষ নয়, তা ভালোভাবেই জানে বাংলাদেশ।

দুই দলের জন্যই এটি বাছাইপর্বের তৃতীয় ম্যাচ। বাংলাদেশ এখন পর্যন্ত জয়হীন—একটি ড্র ও একটি হারের পর গ্রুপে তাদের অবস্থান কঠিন। বিপরীতে হংকং এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। আজ যদি তারা ঢাকায় জয় পায়, তাহলে এশিয়ান কাপে ওঠার দৌড়ে সুবিধাজনক অবস্থানে চলে যাবে। অন্যদিকে বাংলাদেশ যদি হার এড়াতে না পারে, তাহলে কার্যত বিদায় নিশ্চিত হবে তাদের।

অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচটিকে তাই বর্ণনা করেছেন ‘ডু অর ডাই’ হিসেবে। এখন দেখার বিষয়, ঘরের মাঠে হামজা-জামালরা কি শেষ ভরসার ম্যাচে জয়ের হাসি উপহার দিতে পারেন, নাকি এশিয়ান কাপের স্বপ্ন এখানেই থেমে যায় লাল-সবুজের জন্য।

Releated Posts

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে আরও শীর্ষে উঠার লক্ষ্য ব্যক্ত করেছেন। টানা বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা…

মার্চ ৯, ২০২৬
রাতে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ - crd.news