মঙ্গলবার । মার্চ ৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • শারীরিক অবস্থার জন্য খালেদা জিয়াকে বিদেশ নিতে দেরি হচ্ছে: ডা. জাহিদ

শারীরিক অবস্থার জন্য খালেদা জিয়াকে বিদেশ নিতে দেরি হচ্ছে: ডা. জাহিদ

Image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে দেরি হচ্ছে তার শারীরিক অবস্থার কারণেই—এমন তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ বলেন, “এয়ার অ্যাম্বুল্যান্স সম্পূর্ণ প্রস্তুত। তবে ম্যাডামের শারীরিক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত জানানো হবে। গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে বলছি।”

তিনি জানান, গত ছয় বছর ধরে প্রতিকূল পরিবেশেও মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা শৃঙ্খলাপূর্ণভাবে চালিয়ে যাচ্ছে। চিকিৎসা সমন্বয়ে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান প্রতিদিন সকাল-বিকেল বোর্ডের বৈঠকে অংশ নিচ্ছেন। পরিবারের সদস্যরাও নিয়মিত চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হচ্ছেন।

এদিন দুপুরে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান ডা. জুবাইদা। শুক্রবার লন্ডন থেকে ঢাকায় পৌঁছে তিনি সরাসরি হাসপাতালে যান। তার আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী জানান, মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। তিনি বলেন,
“কাতার কর্তৃপক্ষ জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করেছে। সবকিছুই তারা তত্ত্বাবধানে করছে। সিদ্ধান্ত সম্পূর্ণ মেডিকেল বোর্ডের।”

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। বোর্ডে রয়েছেন ডা. জুবাইদা রহমানও, যিনি তার শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে এসেছেন।

Releated Posts

কোরআনের সৌরভে সুরভিত রমজান

কোরআনের সৌরভে সুরভিত রমজান

✒️ আবদুল্লাহ আলমামুন আশরাফী দৃষ্টিনন্দন ফুলরমজানুল মোবারক ও কোরআন মাজিদ একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেন এক বৃন্তে দুটো…

মার্চ ২, ২০২৬
আলভীর বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

আলভীর বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীসহ দুই আসামির নামে আত্মহত্যায় প্ররোচণার মামলায়…

মার্চ ২, ২০২৬
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫…

মার্চ ২, ২০২৬
মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন তিন লাখ যাত্রী

মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন তিন লাখ যাত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে ইরানের পাল্টা হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। সংঘাতের জেরে অগ্নিগর্ভ হয়ে…

মার্চ ২, ২০২৬
যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে…

মার্চ ২, ২০২৬
বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে এ স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য…

মার্চ ২, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার :নৌপরিবহন মন্ত্রীর ভিডিও বার্তা

সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার :নৌপরিবহন মন্ত্রীর ভিডিও বার্তা

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি আন্তর্জাতিক নৌপথে দায়িত্ব পালনরত বাংলাদেশ…

মার্চ ২, ২০২৬
ফের বাড়ল সোনার দাম, ভরি কত?

ফের বাড়ল সোনার দাম, ভরি কত?

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন করে ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ভালো মানের (২২…

মার্চ ২, ২০২৬
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

উপনির্বাচন শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ…

মার্চ ২, ২০২৬
শারীরিক অবস্থার জন্য খালেদা জিয়াকে বিদেশ নিতে দেরি হচ্ছে: ডা. জাহিদ - crd.news