রবিবার । মার্চ ১৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • সাংবিধানিকভাবে অধিবেশনে অংশগ্রহণ, সংস্কার পরিষদের অস্তিত্ব তো নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবিধানিকভাবে অধিবেশনে অংশগ্রহণ, সংস্কার পরিষদের অস্তিত্ব তো নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন জাতীয় সংসদের। সংস্কার পরিষদের কোনো অধিবেশন তো আহ্বান করেন নাই।

রবিবার সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জাতীয় সংসদের অধিবেশনে এখন অংশগ্রহণ করছি সাংবিধানিকভাবে। জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার পরিষদ, সেটার সদস্য হিসেবে কেউ কেউ শপথ নিয়েছেন। এটা সাংবিধানিকভাবে বৈধতা চ্যালেঞ্জ হয়েছে। মনে হয় জুডিশিয়ারিতে আছে, রুল জারি হয়েছে। সেটা জুডিশিয়ারির বিষয়।

‘তবে কনস্টিটিউশনালি সেরকম কোনো পরিষদের অস্তিত্ব তো আমাদের সামনে নেই। যদি গণভোটের রায় অনুসারে সেটা ধারণ করতে হয় কনস্টিটিউশনে। সেটার সংবিধানের আগে সংশোধনী হতে হবে। সেটা সংসদে আলাপ আলোচনা হবে। এবং সংবিধান সংশোধন হলে সেই মতে সেটা সংবিধানে ধারণ হবে। তারপরে যদি পরিষদ হয়, তারপরে যদি ফর্ম হয়। যদি শপথ গ্রহণ করতে হয়, সেটা তার পরের ব্যাপার।’

এর আগে গত বৃহস্পতিবার নতুন সংসদের যাত্রা শুরু হওয়ার পর রাষ্ট্রপতির ভাষণ শেষে অধিবেশন আজ রবিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

আরেক প্রশ্নের জবাবে  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার দল থেকে পদত্যাগ করেন নাই। দলের পদটি ত্যাগ করেছেন। স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে উনি দায়িত্ব পালন করতে চান না নিরপেক্ষতার স্বার্থে। সেজন্য অব্যাহতি চেয়েছেন। দলের প্রাথমিক সদস্যপদ আছে। দল ত্যাগ করেননি। ৭০ এর অনুচ্ছেদ তখনই আকৃষ্ট হবে যখন দল ত্যাগ করবেন। ডেপুটি স্পিকারও তাই।

সুত্রঃবিডি-প্রতিদিন

Releated Posts

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ ঘোষণা দিল ইরান

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ ঘোষণা দিল ইরান

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি…

মার্চ ১৫, ২০২৬
প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান…

মার্চ ১৪, ২০২৬
স্বর্ণের দাম আরও কমল

স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৬৮৩…

মার্চ ১৪, ২০২৬
ইরান যুদ্ধে অংশ নিতে ২৫০০ ‘স্থলসেনা’ পাঠালো যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে অংশ নিতে ২৫০০ ‘স্থলসেনা’ পাঠালো যুক্তরাষ্ট্র

চলমান ইরান যুদ্ধে অংশ নিতে প্রথমবারের মতো আড়াই হাজার মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে। জাপানের…

মার্চ ১৪, ২০২৬
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোছার আগেই…

মার্চ ১৪, ২০২৬
ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তার এক অনন্য মাইলফলক হিসেবে ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি…

মার্চ ১৪, ২০২৬
খালেদা জিয়া বারবার গণতন্ত্র ফিরিয়েছেন

খালেদা জিয়া বারবার গণতন্ত্র ফিরিয়েছেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া। তিনি বাংলাদেশকে…

মার্চ ১৪, ২০২৬
ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার ১৫তম দিনে যা ঘটছে

ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার ১৫তম দিনে যা ঘটছে

যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে। এরই মাঝে খারাগ দ্বীপে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুগুলোতে মার্কিন…

মার্চ ১৪, ২০২৬
যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ। আজ…

মার্চ ১২, ২০২৬
সাংবিধানিকভাবে অধিবেশনে অংশগ্রহণ, সংস্কার পরিষদের অস্তিত্ব তো নেই: স্বরাষ্ট্রমন্ত্রী - crd.news