বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জব সার্চ
  • সোনালী-অগ্রণী-কৃষি-রূপালীসহ ১১ ব্যাংক নেবে সিনিয়র অফিসার, পদ ১০১৭

সোনালী-অগ্রণী-কৃষি-রূপালীসহ ১১ ব্যাংক নেবে সিনিয়র অফিসার, পদ ১০১৭

Image

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করা হয়েছে। ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ১ হাজার ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সিনিয়র অফিসারের (সাধারণ) এসব পদে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ
পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)
পদ সংখ্যা: ১০১৭টি
বেতন স্কেল: ২২০০০–৫৩০৬০ টাকা। নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা
ব্যাংকের নাম ও পদ সংখ্যা
১. সোনালী ব্যাংক পিএলসি—১১৮টি
২. অগ্রণী ব্যাংক পিএলসি ২০০টি
৩. রূপালী ব্যাংক পিএলসি ৭৫টি
৪. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ২১টি
৫. বাংলাদেশ কৃষি ব্যাংক ৩৯৮টি
৬. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৬টি
৭. কর্মসংস্থান ব্যাংক ১৮টি
৮. প্রবাসী কল্যাণ ব্যাংক ৩৭টি
৯. পল্লী সঞ্চয় বাংক ১১৪টি
১০. বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ১৫টি
১১. ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ১৫টি।

শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম ০২(দুই) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
আবেদনের বয়সসীমা: ০১/০৭/২০২৫ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি: অফেরতযোগ্য ২০০ টাকা (অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য ৫০ টাকা)।
আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর, ২০২৫ তারিখ, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ফি প্রদান ও Payment Confirmation–এর শেষ তারিখ: ১২ নভেম্বর, ২০২৫ তারিখ, রাত ১১টা ৫৯ মিনিট।

অনলাইনে আবেদন করার বিস্তারিত নিয়ম:
১. Online Registration: আবেদনকারীকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করে Online Application Form পূরণের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। পূর্বে নিবন্ধন করা থাকলে বিদ্যমান CV ID Number ও Password ব্যবহার করে আবেদন করা যাবে।
২. ছবি ও স্বাক্ষর আপলোড:
* ছবি: নির্ধারিত স্থানে 600×600 পিক্সেল (ফাইল সাইজ 100 KB–এর কম) এর রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড) আপলোড করতে হবে।
* স্বাক্ষর: 300×80 পিক্সেল (ফাইল সাইজ 60 KB–এর কম) এর স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
৩. প্রতিষ্ঠান পছন্দের ক্রম: বিজ্ঞপ্তিতে উল্লিখিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য আপনার পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে। পরবর্তী সময়ে এই ক্রম পরিবর্তন করা যাবে না।

বিশেষ নির্দেশাবলি
* আবেদনপত্রে কোনো ভুল তথ্য প্রদান করলে বা অসম্পূর্ণ আবেদন করলে তা কোনো প্রকার যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।
* লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজের মূলকপি প্রদর্শন করতে হবে।
* চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করতে হবে।
* যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আর দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করুন। এই নিয়োগসংক্রান্ত যেকোনো পরিবর্তনে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকাগুলোয় নজর রাখুন।

Releated Posts

৬৯ পদে শ্রম অধিদপ্তরে চাকরির সুযোগ

৬৯ পদে শ্রম অধিদপ্তরে চাকরির সুযোগ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম অধিদপ্তরে ৬৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডের…

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
২৮৪ পদে মৎস্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

২৮৪ পদে মৎস্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তরে ২৮৪টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬ ও ২০তম…

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালায় বড় পরিবর্তন

সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালায় বড় পরিবর্তন

সরকারি চাকরিজীবীদের প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা–সংক্রান্ত নীতিমালায় গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনপ্রশাসন প্রশিক্ষণ ও…

ফেব্রুয়ারি ২, ২০২৬
নির্বাচনে দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র…

জানুয়ারি ১৪, ২০২৬
এইচএসসি পাসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৫৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এইচএসসি পাসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৫৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে ৫৭টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগে…

জানুয়ারি ১০, ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সশস্ত্র বাহিনীটি ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। আবেদন…

জানুয়ারি ৬, ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে সাড়ে…

ডিসেম্বর ২৩, ২০২৫
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে অভিজ্ঞতা ছাড়া অফিসার পদে চাকরি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে অভিজ্ঞতা ছাড়া অফিসার পদে চাকরি

অফিসার-ক্যাশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। নির্বাচিত প্রার্থীদের এক বছর মেয়াদি প্রবেশনারি সময়কাল শেষে…

ডিসেম্বর ২১, ২০২৫
যুব উন্নয়ন অধিদপ্তরে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি

যুব উন্নয়ন অধিদপ্তরে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি

যুব উন্নয়ন অধিদপ্তরে জনবল নিয়োগে বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। ১১তম গ্রেডের ৯০টি পদে নিয়োগে আবেদন শেষ হবে ১৮ ডিসেম্বর…

ডিসেম্বর ১৮, ২০২৫
সোনালী-অগ্রণী-কৃষি-রূপালীসহ ১১ ব্যাংক নেবে সিনিয়র অফিসার, পদ ১০১৭ - crd.news