মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জব সার্চ
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৮৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৮৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Image

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ ক্যাটাগরির ৮৫টি পদে নিয়োগে আবেদন চলছে। ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে আবেদন শেষ ২৩ নভেম্বর ২০২৫। আবেদন করতে হবে অনলাইনে।

পদের নাম ও বিবরণ

১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে word processingসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. ক্যাশিয়ার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ এবং কম্পিউটারে word processingসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. অফিস সহায়ক
পদসংখ্যা: ৪৯
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা

১ অক্টোবর ২০২৫ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ১ ও ৩ নম্বর ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে https://moha.teletalk.com.bd/ আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১, ২ ও ৩ ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের এর সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ সর্বমোট ১১২টাকা; ৪ ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৩ নভেম্বর ২০২৫, সকাল ৯টা

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা।

আবেদনকারীর প্রতি নির্দেশনা

১. সব পদের জন্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ১, ২ ও ৩ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।

২. এর আগে যাঁরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ৪৪.০০.০০০০.০১৯.০২.০০১.২১-৬২২, তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২২ সংখ্যক স্মারকমূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বর্ণিত পদে (পদের ক্রমিক ১, ৩ ও ৪) আবেদন করেছেন, তাঁদের একই পদে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

৩. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate (পদের ক্রমিক ১ ও ৩)–এর Option Select করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।

Releated Posts

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে আরও শীর্ষে উঠার লক্ষ্য ব্যক্ত করেছেন। টানা বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা…

মার্চ ৯, ২০২৬
রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

রমজান মাসের পরপরই সরকার সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সন্ত্রাস দমনে…

মার্চ ৯, ২০২৬
মোজতবা খামেনির নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প: ফক্স নিউজ

মোজতবা খামেনির নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প: ফক্স নিউজ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সন্তুষ্ট নন’। ট্রাম্পের বরাত দিয়ে মার্কিন…

মার্চ ৯, ২০২৬
মোজতবা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য ঘোষণা

মোজতবা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য ঘোষণা

নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করেছে ইরান। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয়…

মার্চ ৯, ২০২৬
‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে কাতারে গ্রেফতার ৩১৩

‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে কাতারে গ্রেফতার ৩১৩

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩১৩ জনকে গ্রেফতার করেছে কাতার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অননুমোদিত ভিডিও ধারণ ও প্রচার,…

মার্চ ৯, ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৮৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি - crd.news