বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • এক্সক্লুসিভ
  • ২১ নভেম্বর শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আরাফাত রহমান কোকো মেমোরিয়াল কর্পোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫

২১ নভেম্বর শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আরাফাত রহমান কোকো মেমোরিয়াল কর্পোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫

Image

দেশে প্রথমবারের মতো কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল কর্পোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। টুর্নামেন্টটি আগামী ২১-২৩ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেটে আরাফাত রহমান কোকোর অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্ট এর আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষ্যে আজ রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অরা ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ রবিউর রহমান (রবিন) ও পরিচালক আহসান আলী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ইমপ্লিমেন্টেশন পার্টনার স্পেলবাউন্ডের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

হাবিবুল বাশার সুমন বলেন, আমাদের দেশের কর্পোরেট হাউসগুলো যদি এভাবেই খেলাধুলা, সমাজ ও পরিবেশের উন্নয়নে এগিয়ে আসে, তবে বাংলাদেশ আরও প্রাণবন্ত, আরও ইতিবাচক এক দৃষ্টান্ত হয়ে উঠবে। অনুষ্ঠানের সভাপতি মোঃ ইব্রাহিম খলিল বলেন, “এই আয়োজন কেবল একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়; এটি আমাদের জাতীয় ঐক্য, কর্পোরেট সম্প্রীতি, সংস্কৃতির উৎসব এবং পর্যটন প্রসারের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

এই টুর্নামেন্টে অংশ নেবে দেশের শীর্ষ ১৬টি কর্পোরেট দল, যেখানে থাকবেন প্রায় ৩২০ অধিক খেলোয়াড়, ম্যানেজার ও নির্বাহী কর্মকর্তা। ক্রিকেটের পাশাপাশি আয়োজনের অংশ হিসেবে থাকছে কনসার্ট, দেশীয় ও আদিবাসী সাংস্কৃতিক পরিবেশনা, ফুড ফেস্টিভ্যাল এবং বিচ ক্লিনিং ক্যাম্পেইনসহ সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম। প্রতিদিন প্রায় ২০,০০০ দর্শক এবং কোটি সংখ্যক ডিজিটাল দর্শকের অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠবে এক অনন্য জাতীয় উৎসব।

Releated Posts

আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে আরও শীর্ষে উঠার লক্ষ্য ব্যক্ত করেছেন। টানা বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা…

মার্চ ৯, ২০২৬
ভারত নাকি নিউজিল্যান্ড, আহমেদাবাদে কারা উঁচিয়ে ধরবে বিশ্বকাপ ট্রফি

ভারত নাকি নিউজিল্যান্ড, আহমেদাবাদে কারা উঁচিয়ে ধরবে বিশ্বকাপ ট্রফি

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট…

মার্চ ৮, ২০২৬
ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাবে কারা?

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাবে কারা?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ের ঐতিহাসিক মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ…

মার্চ ৫, ২০২৬
আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশে আসছে পাকিস্তান, নেই বাবর

আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশে আসছে পাকিস্তান, নেই বাবর

বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। চমক হলো, সাবেক…

মার্চ ৪, ২০২৬
দর্শকদের বিনোদন দিয়ে ফাইনালে চোখ দক্ষিণ আফ্রিকার

দর্শকদের বিনোদন দিয়ে ফাইনালে চোখ দক্ষিণ আফ্রিকার

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের পর ম্যাচ তারা উপহার দিয়েছে আগ্রাসী ও…

মার্চ ৪, ২০২৬
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫…

মার্চ ২, ২০২৬
ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই

ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাঁচা-মরার লড়াইয়ের সামনে দাঁড়িয়ে সূর্যকুমার যাদবরা। সমীকরণ এখন এমন অবস্থায় জয় মানেই আশা বাঁচানো…

মার্চ ১, ২০২৬
পাকিস্তান ফাইনাল-সেমিফাইনালে ‍উঠলে টিকিটের টাকা ফেরত

পাকিস্তান ফাইনাল-সেমিফাইনালে ‍উঠলে টিকিটের টাকা ফেরত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু পরিবর্তনের শর্তে দর্শকদের টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়ার নিশ্চয়তা দিয়েছে আন্তর্জাতিক…

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
বিশ্বকাপের মাঝপথে পাকিস্তান ক্রিকেটে অন্তর্দ্বন্দ্ব

বিশ্বকাপের মাঝপথে পাকিস্তান ক্রিকেটে অন্তর্দ্বন্দ্ব

পাকিস্তানের ক্রিকেট প্রশাসনে এখন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে মহসিন নাকভি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং…

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
২১ নভেম্বর শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আরাফাত রহমান কোকো মেমোরিয়াল কর্পোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ - crd.news