বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা

৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা

Image

হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।

‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।

সিনেমায় অভিনয় করেছেন এম সাসিকুমার, সিমরন, মিঠুন জয় শঙ্কর, কামালেশ জগন। এ ছাড়া যোগী বাবু, রমেশ তিলক, এম এস ভাস্কার, এলাঙ্গো কুমারাভেল, শ্রীজা রাভি, ভাগবতি পেরুমালও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

মিলিয়ন ডলার স্টুডিওস ও এমআরপি এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি ভারতীয় প্রেক্ষাগৃহে  ২০২৫ সালের ২৯ এপ্রিল এবং আন্তর্জাতিকভাবে ১ মে মুক্তি পেয়েছিল। মাত্র ৭ কোটি রুপি বাজেট থাকা সত্ত্বেও সিনেমাটি বিশ্বব্যাপী ৯০ কোটি টাকা আয় করেছে এবং প্রায় ১ হাজার ২০০% লাভ করেছে, যা প্রায় অবিশ্বাস্য!

বক্স অফিস যাত্রা
‘টুরিস্ট ফ্যামিলি’ ভারতীয় বাজারে প্রথম দিনে ২ দশমিক ৩৫ কোটি রুপি আয় করেছে। সিনেমার গল্প ও অভিনয় দর্শকদের মুখে মুখে ছড়িয়ে পড়ে। প্রথম সপ্তাহেই বক্স অফিস থেকে ২৩ দশমিক ৩ কোটি রুপি আয় করে চমকে দেয় সিনেমাটি।
পাঁচ সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে চলার পর সিনেমার মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৯০ কোটি, যার মধ্যে ৭০ দশমিক ৭ কোটি রুপি ভারতীয় বাজার থেকে এসেছে।

ছোট বাজেট বনাম বড় তারকা
২০২৫ সালের বড় হিটগুলোর মধ্যে ভিকি কৌশলের ‘ছাবা’ ৯০ কোটি বাজেটে ৮০৮ কোটি রুপি আয় করেছে, যা প্রায় ৮০০ শতাংশ লাভ। তবে ‘টুরিস্ট ফ্যামিলি’ ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয় করে ১ হাজার ২০০ শতাংশ লাভ করেছে, যা ‘ছাবা’র তুলনায় অনেক বেশি।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

Releated Posts

প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

এক সন্ত্রাসীর জীবন, প্রেম, প্রতিশোধ আর পরিণতির গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখা…

মার্চ ১১, ২০২৬
তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ভাসাভি’র…

মার্চ ১০, ২০২৬
ট্রাম্পকে নিজের চরকায় তেল দিতে বললেন কমল হাসান

ট্রাম্পকে নিজের চরকায় তেল দিতে বললেন কমল হাসান

রাশিয়া থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘অনুমতি’ দেওয়া সংক্রান্ত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব কমল…

মার্চ ৮, ২০২৬
‘কৃষকের ঈদ আনন্দ’ এবার কাপাসিয়ায়

‘কৃষকের ঈদ আনন্দ’ এবার কাপাসিয়ায়

‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠান এবার ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার…

মার্চ ৭, ২০২৬
‘চিকনি চামেলি’র মতো গান আর গাইতে চান না শ্রেয়া

‘চিকনি চামেলি’র মতো গান আর গাইতে চান না শ্রেয়া

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল সম্প্রতি তার ক্যারিয়ারের অন্যতম হিট গান ‘চিকনি চামেলি’ এবং এই ধরনের আবেদনময়ী গান…

মার্চ ৫, ২০২৬
হাসপাতাল থেকে বাসায় ফজলুর রহমান বাবু

হাসপাতাল থেকে বাসায় ফজলুর রহমান বাবু

চলচ্চিত্র ও নাটকের গুণী অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সপ্তাহের বেশি সময় রাজধানীর…

মার্চ ৪, ২০২৬
আলভীর বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

আলভীর বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীসহ দুই আসামির নামে আত্মহত্যায় প্ররোচণার মামলায়…

মার্চ ২, ২০২৬
ভারতীয় ইউটিউবারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ডায়েরিতে লেখা ‌‘ও আর আমার নেই’

ভারতীয় ইউটিউবারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ডায়েরিতে লেখা ‌‘ও আর আমার নেই’

ভারতের হায়দরাবাদের একটি ভাড়া বাসা থেকে বনু কোমালি নামে ২১ বছর বয়সী এক উদীয়মান ইউটিউবার ও বিজ্ঞান বিভাগের…

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা

মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা

ব্রাজিলিয়ান তারকা কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা রদ্রিগেস দা সিলভা আর নেই। গত ২১ ফেব্রুয়ারি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তিনি।…

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা - crd.news