বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • বিদেশে থাকা বাংলাদেশিরা অনলাইনে সহজে আয়কর রিটার্ন দিতে পারবে: এনবিআর নতুন সুবিধা চালু

বিদেশে থাকা বাংলাদেশিরা অনলাইনে সহজে আয়কর রিটার্ন দিতে পারবে: এনবিআর নতুন সুবিধা চালু

Image

বিদেশে অবস্থানকারী বাংলাদেশি করদাতারা এখন থেকে সহজেই অনলাইনে বার্ষিক আয়কর বিবরণী বা ই–রিটার্ন দাখিল করতে পারবেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতদিন ই–রিটার্ন দিতে নিবন্ধন নেওয়ার সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) শুধু নিজ নামে বায়োমেট্রিক নিবন্ধন করা মুঠোফোনে পাঠানো হতো। কিন্তু প্রবাসী বাংলাদেশি করদাতাদের কাছে এমন সিম না–ও থাকতে পারে, এই বিবেচনায় এনবিআর এখন থেকে তাদের মুঠোফোনের পরিবর্তে ই–মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা করেছে। এর ফলে বিদেশ থেকেই ই–রিটার্নের নিবন্ধন ও জমা দেওয়া সহজ হবে।এনবিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতার পরিচিতি ও অবস্থান নিশ্চিত করার জন্য তাকে তার পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি), ভিসা সিলের কপি, ই–মেইল ঠিকানা এবং ছবি একটি নির্দিষ্ট ই–মেইল ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে।

এই আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদনকারীর ই–মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠিয়ে দেবে এনবিআর। ওই লিংকের মাধ্যমে ওটিপি ব্যবহার করে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারা ই–রিটার্ন সিস্টেমে নিবন্ধন নিয়ে সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫–২৬ অর্থবছরে এ পর্যন্ত সাড়ে আট লাখের বেশি আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছেন করদাতারা। রিটার্ন দেওয়ার নির্ধারিত সময় হলো ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। চলতি মৌসুম থেকে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা ও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকেরা ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে, অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া করদাতারাও চাইলে অনলাইনে রিটার্ন দিতে পারবেন।

Releated Posts

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী…

মার্চ ১১, ২০২৬
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি…

মার্চ ১১, ২০২৬
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল…

মার্চ ১১, ২০২৬
স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের…

মার্চ ১১, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয়…

মার্চ ১১, ২০২৬
প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

এক সন্ত্রাসীর জীবন, প্রেম, প্রতিশোধ আর পরিণতির গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখা…

মার্চ ১১, ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই…

মার্চ ১১, ২০২৬
সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। …

মার্চ ১১, ২০২৬
৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন…

মার্চ ১১, ২০২৬
বিদেশে থাকা বাংলাদেশিরা অনলাইনে সহজে আয়কর রিটার্ন দিতে পারবে: এনবিআর নতুন সুবিধা চালু - crd.news