শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • দুই দিনে পিয়াজের কেজি বেড়েছে ৩০–৩৫ টাকা

দুই দিনে পিয়াজের কেজি বেড়েছে ৩০–৩৫ টাকা

Image

দেশের খুচরা বাজারে ফের অস্থিরতা দেখা দিয়েছে পিয়াজের দামে। মাত্র দুই দিনের ব্যবধানে কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই নিত্যপণ্যটির দাম। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন অঞ্চল থেকে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারেই দাম বেড়েছে, যার প্রভাব দ্রুত পৌঁছেছে খুচরা বাজারে।

পিয়াজের দাম বাড়ায় ভোক্তারা চরম বিপাকে পড়েছেন। তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় বাজারে অস্থিরতা ব্যাপকভাবে বেড়েছে।

রাজধানীর মহাখালী, মিরপুর ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে—গত এক মাস ধরে পিয়াজের বাজারে অস্থিরতা বিরাজ করছে। কিছুদিন আগেই চার-পাঁচ দিনের ব্যবধানে কেজিপ্রতি প্রায় ৪০ টাকা বেড়ে দাম দাঁড়ায় ১১৫ থেকে ১২০ টাকায়। পরে সরকার আমদানির অনুমতি দেওয়ার ইঙ্গিত দিলে দাম কিছুটা কমে ১০৫–১১০ টাকায় আসে। কিন্তু গত ৪–৫ দিন ধরে বাজার আবারও উত্তপ্ত হচ্ছে।

গত বুধবার যেখানে পিয়াজ বিক্রি হয় ১১৫–১২০ টাকা কেজিতে, সেখানে বৃহস্পতিবার দাম লাফিয়ে ওঠে ১৪৫–১৫০ টাকায়। অর্থাৎ দুই দিনে বাড়ল ৩০–৩৫ টাকা। এক সপ্তাহে বৃদ্ধি প্রায় ৪০ টাকা। তবে টিসিবির তথ্য বলছে, গত বছরের তুলনায় এখনও গড়ে ১০ শতাংশ কম দরে বিক্রি হচ্ছে পিয়াজ।

গত সপ্তাহে কৃষি উপদেষ্টা জানিয়েছিলেন, দেশে পর্যাপ্ত মজুত রয়েছে এবং নতুন পিয়াজও দ্রুত বাজারে আসবে—তাই কৃষকের স্বার্থে আমদানি বন্ধ রাখা হয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এই অবস্থান কাজে লাগাচ্ছেন কিছু মজুতদার।

কারওয়ান বাজারে পিয়াজ কিনতে আসা রফিকুল বলেন, “৩–৪ দিন আগে ১১০ টাকায় কিনেছি। আজ দোকানদার বলছেন ১৫০ টাকা। বাজার তদারকিতে সরকারের কোন নজর নেই। এই সুযোগেই তারা দাম বাড়াচ্ছেন।”

কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী বাবুল মিয়া জানান, ঢাকায় পিয়াজ আসে ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া ও পাবনার হাট থেকে। এসব উৎপাদন এলাকায় দুই দিনের ব্যবধানে প্রতিমণে দাম বেড়েছে ১,০০০ থেকে ১,২০০ টাকা—যা সরাসরি প্রভাব ফেলছে খুচরা বাজারে।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬