বুধবার । জুন ১০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনে নিহত ১৪

Image

রাশিয়ার নতুন করে চালানো হামলায় ইউক্রেনে অন্তত ১৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়। 

গত রাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশজুড়ে হতাহতের ঘটনা ঘটে।

চার বছর ধরে চলা এই যুদ্ধে মস্কো প্রায় প্রতি রাতেই কয়েক শত ড্রোন হামলা চালাচ্ছে। জবাবে কিয়েভও নিয়মিত রাশিয়ার ভেতরে হামলা চালাচ্ছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এদিকে, ইউক্রেনের রাতের হামলায় রাশিয়ায় দুই শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে ৩২ ঘণ্টার অর্থডক্স ইস্টার যুদ্ধবিরতি শেষ হয়। এ সময়ে উভয় পক্ষই ব্যাপকভাবে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।

শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহিয়ি লিসাক সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওদেসায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সাত জন নিহত হন।

রাজধানী কিয়েভে হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে। 

মেয়র ভিটালি ক্লিচকো এ তথ্য নিশ্চিত করেন।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে বিস্ফোরণে ভবন ও গাড়িতে আগুন লাগে। জানালার কাচ ভেঙে যায়। হোটেলের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

কিয়েভের পোডিলস্কি জেলায় একটি আবাসিক ভবন ধসে পড়েছে। সেখানে উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে একটি শিশুকে উদ্ধার করে। 

ক্লিচকো বলেন, একটি ড্রোন ‘সরাসরি ১৮তলা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে।’

আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার গানঝা জানান, মধ্যাঞ্চলের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও তিন জন নিহত হয়েছেন।

গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ বৃহস্পতিবার জানান, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার ক্রাই অঞ্চলে দুই শিশু নিহত হয়েছে।

তিনি আরও বলেন, ‘তুয়াপসে আবাসিক ভবনে সন্ত্রাসী ড্রোন হামলায় পাঁচ ও ১৪ বছর বয়সী দুই কিশোর নিহত হয়েছে।’

রাতের হামলার পর কিয়েভে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়। রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বাসিন্দাদের সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আশ্রয়স্থলে থাকতে বলেন।

মেয়র ক্লিচকো জানান, কিয়েভে এই হামলায় অন্তত ৪৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন চিকিৎসা কর্মীও রয়েছেন।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ড্রোন হামলায় ৭৭ বছর বয়সী এক নারী ও ৬৬ বছর বয়সী এক পুরুষ আহত হয়েছেন।

Releated Posts

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।  বুধবার জেনারেল সান্তোস শহরের একটি সুপারমার্কেটে কর্মরত…

জুন ১০, ২০২৬
জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

দেশের বিভিন্ন জেলার অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পরিষদগুলোর জন্য ১৭৭ কোটি ৭৯ লাখ…

জুন ১০, ২০২৬
কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন…

জুন ১০, ২০২৬
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শান্তিরক্ষায় ভবিষ্যতে আমাদের মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর। এ লক্ষ্যে জাতিসংঘ…

জুন ১০, ২০২৬
বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

✒️একেএম রাশেদ শাহরিয়ার কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ১৬ লাখ ২৮ হাজার চারা বিতরণ করবে সরকার।…

জুন ১০, ২০২৬
আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

বৃহস্পতিবার বিশ্বকাপের পর্দা উঠছে। ফিফা আশা করছে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসরের চিরন্তন আকর্ষণ টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়ে ক্ষোভ,…

জুন ১০, ২০২৬
অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ…

জুন ৯, ২০২৬
মানদণ্ড পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

মানদণ্ড পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে স্থানীয় সরকার নির্বাচনে যেকোনও ব্যক্তি অংশ নিতে পারবে বলে জানিয়েছেন…

জুন ৯, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে…

জুন ৯, ২০২৬