বুধবার । আগস্ট ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি, শেষ মুহূর্তে বিসিসিআইয়ের প্রস্তাবও ফিরিয়ে দিল বাংলাদেশ

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি, শেষ মুহূর্তে বিসিসিআইয়ের প্রস্তাবও ফিরিয়ে দিল বাংলাদেশ

Image

ক্রিকেটের ভাষায় ইনিংস ঘোষণা মানেই সেই অধ্যায়ের ইতি—আর ফিরে আসার সুযোগ নেই। ঠিক তেমনই এক প্রস্তাব শেষ মুহূর্তে এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে, যা গ্রহণ করলে ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে আসার শামিল হতো। কিন্তু বিসিবি সেই পথে হাঁটেনি।

বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা যদি ওই প্রস্তাব গ্রহণ করতাম, তাহলে ইনিংস ঘোষণা করে আবার ব্যাটিংয়ে নামার মতো অবস্থা তৈরি হতো। ক্রিকেটে যেমন সেটা নিয়মবহির্ভূত, এখানেও তাই আমরা প্রস্তাবটি গ্রহণ করিনি।”

প্রস্তাবটি আসে এমন এক সময়ে, যখন বিসিবি ইতোমধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত রবিবার সন্ধ্যায় ‘সরকারি নির্দেশনা’র কথা উল্লেখ করে বিসিবি জানিয়ে দেয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না।

এই সিদ্ধান্ত যে আসন্ন, তার ইঙ্গিত অবশ্য এর আগেই পাওয়া গিয়েছিল। অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বিসিবিকে ভারতে সফর না করার নির্দেশনার কথা জানান। এর পেছনের সূত্রপাত হয় উগ্রপন্থীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায়।

এই ঘটনার প্রতিক্রিয়ায় বিসিবি কঠোর অবস্থান নিলে পরিস্থিতি সামাল দিতে বিসিসিআই শেষ মুহূর্তে যোগাযোগ করে বলে জানান বিসিবির সংশ্লিষ্ট ওই পরিচালক। তার ভাষ্য অনুযায়ী, সেদিন ভারতীয় বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফোন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে। আলোচনায় সরাসরি প্রশ্ন করা হয়—মুস্তাফিজকে আইপিএলে ফেরানো হলে বাংলাদেশ কি ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে?

তবে এর আগেই বিষয়টি সরকারের সিদ্ধান্তের আওতায় চলে যাওয়ায় বিসিবি সভাপতির পক্ষে কোনো ইতিবাচক প্রতিশ্রুতি দেওয়া সম্ভব হয়নি। ফোনালাপের শেষদিকে আমিনুল ইসলাম বলেন, “এখন অনেক দেরি হয়ে গেছে (ইটস টু লেট)।”

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও গতকাল বিসিবি সভাপতিকে পাওয়া যায়নি। তবে বিশ্বকাপ ইস্যুতে সারাদিনই ব্যস্ত সময় কাটান তিনি। বিকেলে আসিফ নজরুলের দপ্তরে বৈঠক শেষে বিসিবির অবস্থান অপরিবর্তিত থাকার কথাও পুনর্ব্যক্ত করা হয়।

এদিকে আইপিএল শুরুর ঠিক তিন দিন আগে আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করার ঘোষণাকে ঘিরে উপমহাদেশীয় রাজনীতির ছায়াও দেখছেন বিশ্লেষকরা।

Releated Posts

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের…

আগস্ট ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি…

আগস্ট ৪, ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের…

আগস্ট ৪, ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি…

আগস্ট ৪, ২০২৬
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও…

আগস্ট ৩, ২০২৬
আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আজ দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর…

আগস্ট ৩, ২০২৬
PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

A humanitarian campaign titled “Revive Squad” has brought together Bangladesh’s PUBG MOBILE streaming community to provide emergency medical…

আগস্ট ৩, ২০২৬
ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলের কাছে অবস্থানরত একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজটির কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যের ইউনাইটেড…

আগস্ট ৩, ২০২৬