রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • গোপনে বাগদান সারলেন বিজয়-রাশমিকা

গোপনে বাগদান সারলেন বিজয়-রাশমিকা

Image

বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দান্নার আংটিবদল সম্পন্ন হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে বিজয়ের টিম বিষয়টি নিশ্চিত করেছে।

ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে সম্প্রতি ঘরোয়া আয়োজনে বাগদান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। আগামী বছরের ফেব্রুয়ারিতেই এই তারকা জুটি বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানা গেছে।

যদিও আনুষ্ঠানিকভাবে এখনও বাগদান কিংবা বিয়ের তারিখের ঘোষণা দেননি বিজয় বা রাশমিকা। তাদের ঘনিষ্ঠ সূত্র এবং বিজয়ের টিমই বিষয়টি নিশ্চিত করেছে। ব্যক্তিগত জীবন নিয়ে শুরু থেকেই নীরবতা বজায় রেখেছেন এই তারকা যুগল।

সম্প্রতি বিজয় নিজের সোশ্যাল মিডিয়ায় শেরওয়ানি পরা একটি ছবি শেয়ার করেছেন। রাশমিকা শাড়ি পরা ছবি পোস্ট করেছেন। সেই ছবিগুলো ঘিরেই অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ে নিয়ে আলোচনার ঝড় ওঠে।

দশমীর শুভেচ্ছা জানাতে দেওয়া রাশমিকার সাম্প্রতিক পোস্টেও তাকে দেখা গেছে চিরাচরিত ভারতীয় পোশাকে, কপালে তিলকসহ।

বিজয়-রাশমিকার প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১৮ সালে মুক্তি পাওয়া গীতা গোবিন্দম ছবি থেকে। পরে তারা একসঙ্গে অভিনয় করেন ডিয়ার কমরেড-এ, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। সেই সময় থেকেই সম্পর্ক নিয়ে গোপন জল্পনা চলতে থাকে।

সম্প্রতি নিউইয়র্কে ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে দুজনকে হাত ধরাধরি করে জনসমক্ষে দেখা যায়। তখন থেকেই তাদের সম্পর্ককে ঘিরে নানা জল্পনা আরও জোরালো হয়।

কাজের দিক থেকে রাশমিকা অভিনীত থাম্মা ছবিটি এ বছরের দীপাবলিতে মুক্তি পাবে। আয়ুষ্মান খুরানা, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়ালের সঙ্গে অভিনীত এই ছবির ট্রেলার ও গান ইতিমধ্যে অনলাইনে প্রশংসা কুড়িয়েছে।

রাশমিকা এছাড়া শাহিদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে কাজ করছেন ককটেল ২-এ। দক্ষিণে ‘এক্সপ্রেশন কুইন’ ও ‘ন্যাশনাল ক্র্যাশ’ খেতাবে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী বলিউডেও অ্যানিম্যাল ছবিতে নজরকাড়া অভিনয় করেছেন। অন্যদিকে বিজয়কে সর্বশেষ দেখা গেছে কিংডম ছবিতে।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬