দেশের বাজারে বাড়লো ভোজ্যতেলের দাম। আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।
লিটারে ৬ টাকা বাড়িয়ে প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকা করা হয়েছে। ৫ লিটারের বোতলজাত তেলের দাম নির্ধারণ হয়েছে ৯৫৫ টাকা। এছাড়া প্রতিলিটার খোলা সয়াবিন ১৭৬ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে।









