বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • আইনের শাসন নিশ্চিত করে, নির্বাচন ও গণভোট সফল করার আহ্বান সিইসির

আইনের শাসন নিশ্চিত করে, নির্বাচন ও গণভোট সফল করার আহ্বান সিইসির

Image

রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আইন-বিধি অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ১২ ফেব্রুয়ারি সংসদ ও গণভোটে আইনের শাসন নিশ্চিতের নির্দেশনা দিয়ে তিনি বলেন, এ ক্রান্তিলগ্নে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে; আইন সবার প্রতি সমানভাবে প্রয়োগ করতে হবে।

মঙ্গলবার নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় করছে ইসি। এতে সিইসি ও চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির স্বাগত বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেন, একটা জাতীয় দায়িত্ব এসে পড়েছে। শাসনতান্ত্রিক দায়িত্ব আবার কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি এসে পড়েছে। আমরা একটা যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। দেশের অবস্থা আপনারা জানেন, এই ক্রান্তি লগ্নে আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না।

মাঠ কর্মকর্তারা ভালোভাবে কাজ না করলে ইসির ঘুম হারাম বলে মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, দেশটা আমার আপনার সকলের দেশ। এই দেশ এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে দেওয়া এটা আমাদের দায়িত্ব। আপনারা ভালো থাকলে, আপনারা ভালো কাজ করলে আমি ভালো থাকি। এবং আমি আর আপনাদের যদি আপনারা যদি ভালো না থাকেন, আপনারা যদি ভালোভাবে কাজ না করেন আমার ঘুম হারাম।।

রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের আইন-কানুনের মাধ্যম কাজ পরিচালনার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, আমি আশা করব আমরা সবাই মিলে ইনশাআল্লাহ যে দায়িত্ব গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। আমাদের কাঁধে এসে পড়েছে। এই দায়িত্ব ডেলিভার করার ডিসচার্জ করার যে দায়িত্ব আমাদের উপর এসে পড়েছে, আমরা ইনশাআল্লাহ সবাই মিলে এটা পরিপালন করবো। এবং এখানে কোন রকমের বিচ্যুতি ঘটবে না। এবং আপনারা সবাই সঠিকভাবে সঠিক কাজটা সঠিক সময়ে করবেন। ইফেক্টিভলি করবেন।

আইনের শাসন দেখিয়ে দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাসহ সবাইকে নির্দেশ দেন সিইসি। এ এম এম নাসির উদ্দিন বলেন, আমি বেশ কিছুদিন আগে সম্ভবত চট্টগ্রামে বলেছিলাম – আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই। এ কথাটা বলেছিলাম একদম ডেলিভারেটলি। কারণ আমাদের উপরে সামষ্টিকভাবে এটা ব্লেইম করা হচ্ছে সবাইকে ব্লেম করা হচ্ছে; বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে বন্ধ করে দিয়েছি, এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। 

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আইনের শাসন নিশ্চিত করার নির্দেশ দেন সিইসি। তিনি বলেন, সুতরাং আপনারা যেটা মাঠ দিয়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন। আইন  সবার জন্য সমানভাবে আপনারা প্রয়োগ করবেন। 

স্বাগত জানিয়ে সিইসি বলেন, বলতে গেলে সারা বাংলাদেশ বাংলাদেশের প্রশাসন যেভাবে যাদের উপর দাঁড়িয়ে আছে সারা বাংলাদেশ এখানে উপস্থিত আছে। আপনারা বুক ফুলিয়ে যখন আমাকে সাহস দেবেন, আমিও সাহসী হবো। আপনার প্রতিটা কাজ আমাকে সাহসী করবে। আমি এই ওয়াদা করতে পারি- আপনারা যখনই সাহসী পদক্ষেপ নিবেন। আইনের আইনের প্রতিষ্ঠার চেষ্টা করবেন। বিধি-বিধানের আলোকে কাজ করবেন। ইনশাআল্লাহ ইলেকশন কমিশন উইল বিসাইড ইউ।

Releated Posts

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ভাসাভি’র…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
আইনের শাসন নিশ্চিত করে, নির্বাচন ও গণভোট সফল করার আহ্বান সিইসির - crd.news