ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলবের ঘটনা খুবই অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব করা খুবই অপ্রত্যাশিত। ভারতের সঙ্গে টানাপোড়েন থাকা সত্ত্বেও ঢাকা ওয়ার্কিং রিলেশন বজায় রাখতে চেয়েছিল।’
পররাষ্ট্র উপদেষ্টা আরও উল্লেখ করেন, ‘ভারত সম্প্রতি এমন নসিয়ত দিয়েছে যা বাংলাদেশ চায় না। নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের উপদেশ গ্রহণযোগ্য নয়। গত ১৫ বছরে ভারত নিরপেক্ষ নির্বাচনের জন্য এমন কোনো নসিয়ত দেয়নি, এখন কেন দিচ্ছে তা বোঝা যাচ্ছে না।’









