শনিবার । ফেব্রুয়ারি ২৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • এভিয়েশন
  • ইরান–ইসরায়েল পরিস্থিতির প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ

ইরান–ইসরায়েল পরিস্থিতির প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ

Image

সাম্প্রতিক নিরাপত্তাজনিত পরিস্থিতিতে ইরানে ইসরায়েল কর্তৃক হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্য অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

উক্ত পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট রুটসমূহে নির্ধারিত কয়েকটি বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব অথবা পুনঃনির্ধারণ করা হয়েছে।

এই প্রেক্ষিতে Hazrat Shahjalal International Airport (HSIA) কর্তৃপক্ষ সকল সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেছে—
1. ফ্লাইট বাতিল বা বিলম্ব সংক্রান্ত তথ্য যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে অগ্রিমভাবে অবহিত করতে হবে।
2. সংশ্লিষ্ট এয়ারলাইন্সের স্টাফদের বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য প্রদান ও দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে।
3. পুনঃনির্ধারিত ফ্লাইট সংক্রান্ত স্পষ্ট ও সমন্বিত তথ্য প্রদান নিশ্চিত করতে হবে, যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি পরিহার করা যায়।

উক্ত রুটসমূহে ভ্রমণের পরিকল্পনায় থাকা সম্মানিত যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ফ্লাইট স্ট্যাটাস যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল স্বাভাবিকতা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা কামনা করা হচ্ছে।

যাত্রী সাধারণের সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য।

Releated Posts

দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। এসময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য…

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

সাপ্তাহিক ছুটির দিনেও প্রধানমন্ত্রী তারেক রহমান তার তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন। শনিবার সকাল ১০টার পর তিনি কার্যালয়ে পৌঁছান…

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আস্থা রাখুন- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আস্থা রাখুন- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান-এঁর নেতৃত্বে দেশ…

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

দেশের টেলিভিশন সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি-র ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে…

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি : সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক তারেক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৫০ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। পবিত্র মাহে রমজান…

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
যুদ্ধ কারো জন্য মঙ্গলজনক নয় : পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কারো জন্য মঙ্গলজনক নয় : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ একটি দুঃখজনক ঘটনা। আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে, এটি কারো…

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া…

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
পাল্টাপাল্টি হামলার মধ্যেই পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে চায় আফগানিস্তান

পাল্টাপাল্টি হামলার মধ্যেই পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে চায় আফগানিস্তান

ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছে আফগানিস্তান ও পাকিস্তান। এতে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশি দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে।…

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার সকালে রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েলের…

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ইরান–ইসরায়েল পরিস্থিতির প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ - crd.news