বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • বাম সমন্বিত শিক্ষার্থীদের ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল ঘোষণা: জকসু নির্বাচন

বাম সমন্বিত শিক্ষার্থীদের ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল ঘোষণা: জকসু নির্বাচন

Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ক্রিয়াশীল ৯টি রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিয়ে বাম সমন্বিত শিক্ষার্থীদের ‘মওলানা ভাসানী ব্রিগেড’ নামে প্যানেল দিয়েছে শাখা সমাজতন্ত্র ছাত্রফ্রন্ট। প্যানেলে ভিপি পদে গৌরব ভৌমিক, জিএস ইভান তাহসীব এবং এজিএস হিসেবে শামসুল আলম মারুফের নাম ঘোষণা করেন সংগঠনটি। 

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ। 

সংবাদ সম্মেলনে ঘোষিত প্যানেলে ভিপি পদে উদীচী শিল্পী গোষ্ঠীর জবি শাখার সভাপতি গৌরব ভৌমিক ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, জিএস পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসীব ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এজিএস পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ‘ মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদকে আছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খিজির আল সিফাত, শিক্ষা ও গবেষণা সম্পাদকে নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, মশিউর রহমান ভুঁইয়া (জয়), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকে ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াদ হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদকে ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নু মং প্রূ মারমা, আইন ও মানবাধিকার সম্পাদকে আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফিকা লেবিন মৌমি। 

আন্তর্জাতিক সম্পাদক মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোয়ান অফ আর্ক সুকন্যা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকে লোক-প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমান সাদ, ক্রীড়া সম্পাদকে নাট্যকলা বিভাগ ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুগ্ধ আনন, পরিবহন সম্পাদক ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাহিন, সমাজসেবা সম্পাদকে সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমরিন জাহান অপি, পাঠাগার ও সেমিনার সম্পাদকে ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়্যিদা মুবাশ্বিরা স্থান পেয়েছেন।

এছাড়া প্যানেলে সদস্য হিসেবে আছেন ভূগোল ও পরিবেশ বিভাগ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আবেদীন রিতিকা, আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজওয়ার ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগ্নিকা চক্রবর্তী, ড্রইং এন্ড পেইন্টিং বিভাগ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রৌদ মুক্তাদির, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আদিব, ইনস্টিটিউট অব মর্ডান ল্যাঙ্গুয়েজস (আইএমএল) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিতিকা (রিদি জাফরাত), দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পল্লব কুমার।

Releated Posts

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে আরও শীর্ষে উঠার লক্ষ্য ব্যক্ত করেছেন। টানা বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা…

মার্চ ৯, ২০২৬
বাম সমন্বিত শিক্ষার্থীদের ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল ঘোষণা: জকসু নির্বাচন - crd.news