বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, সার্বিকভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন বলেও জানিয়েছেন ডা. জাহিদ হোসেন।
এর আগে গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর মধ্যে রয়েছে লিভারসংক্রান্ত জটিলতা, কিডনিসংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও ইনফেকশন–জনিত সমস্যা।









