আজ রাত ৯ ঘটিকায় কুড়িগ্রাম ১ আসনে ডাঃইউনুস এর সর্মথক, কর্মীরা ও সাধারণ জনগণ বিএনপির মনোনয়ন রিভিউ এর দাবিতে নাগেশ্বরী টু ফুলবাড়ি রাস্তা অবরোধ করে মশাল মিছিল ও রাস্তা অবরোধ করে।
মশাল মিছিল টি নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের লালস্কুল মোড় থেকে বাহির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নাগেশ্বরী টু ফুলবাড়ি রাস্তা অবরোধ করে।
এসময় ডাঃ ইউনুস এর সর্মথক, নেতাকর্মী ও সাধারণ জনগণ রাস্তায় টায়ার জ্বালিয়ে ও মশাল মিছিলের মাধ্যমে ২৫ কুড়িগ্রাম -১ আসনে বিএনপির মনোনয়ন রিভিউ আবেদন করেন।
মশাল মিছিল কুড়িগ্রাম জেলা জার্সাস এর যুগ্ন আহবায়ক আইয়ুব আলী অর্ণব বলেন ইউনুস কুড়িগ্রামে এক আসনের দীর্ঘদিন যাবৎ মানুষের সুখে দুখে পাশে ছিলেন।তিনি একজন সৎ নির্ভীক ও বিএনপির জন্য নিবেদিত প্রাণ। তাকে মনোনয়ন দিলে ১ আসনের সাধারণ জনগণ বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।
নাগেশ্বরী ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ওসমান গনি বলেন এ বারের নির্বাচন অত্যন্ত কঠিন ও চ্যালেন্জিং তাই ডাক্তার ইউনূসের মত লোককে বড় মনোনয়ন দেওয়া উচিত।
পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম বলেন ইউনুস এর কোন লোভ লালসা নেই। এরকম নেতাকে দলের উধ্বর্তন নীতি নির্ধারকরা অবশ্যই মূল্যায়ন দিবেন বলে বিশ্বাস করি।
এছাড়া আরো বক্তব্য রাখেন
নাগেশ্বরী পৌর শাখা ছাএদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান বেলাল,কুড়িগ্রাম মজিদা কলেজ শাখার ছাত্রদলের সহ সভাপতি নাজমুল হক প্রমুখ।









