রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরেক নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে মাথায় গুলি করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি জানান, মোতালেব শিকদারকে কিছুক্ষণ আগে গুলি করা হয়েছে এবং তার অবস্থা গুরুতর।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।









