বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন।

শনিবার বেলা সাড়ে ১১টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওসমান হাদির কবর জিয়ারত করেন। এর আগে, শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে তারেক রহমান গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে বের হয়ে সকাল ১১টা ২০ মিনিটে সেখানে পৌঁছান।

এসময় গাড়ি থেকে নেমে শহীদ হাদির কবরে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ওসমান হাদির কবর ও কাজী নজরুল ইসলামের কবরের পাশে সূরা ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান।

কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, প্রো-ভিসি মামুন আহমেদ, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়েদুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) মিয়া নূর উদ্দিন অপু ও বিশেষ সহকারী আতিকুর রহমান রুমনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের সময় জাতীয় কবি ও হাদির সমাধিস্থলের আশপাশে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। এর আগে, গুলশানের বাসা থেকে বের হয়ে বনানী হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এফডিসি মোড়, সাত রাস্তা হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে নামার সময় হলিফ্যামিলী হাসপাতালের সামনে নেতাকর্মীরা ভীড় করায় সেখানে কিছুটা সময় দেরি হয়।

এসময় তেজগাঁও থানা যুবদলের নেতাকর্মীরা তারেক রহমানের গাড়ির সামনে স্লোগান দেয়। পরে ডিবি অফিসের সামনের মিন্টু রোড দিয়ে কদমফুল ফোয়ারা মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে ওসমান হাদির কবরের কাছে পৌঁছেন।

হাদির কবর ও কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের পর তারেক রহমান জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করতে নির্বাচন কমিশন ভবনের দিকে রওয়ানা করেন। সেখান থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা থাকলেও সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। জানা গেছে, নির্বাচন কমিশন ভবন থেকে তিনি সরাসরি ধানমন্ডিতে তার শ্বশুরের বাসা মাহবুব ভবনে যাবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে তার মা বেগম খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় ফিরবেন।

Releated Posts

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ভাসাভি’র…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান - crd.news