আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন হবে। সোমবার (২২ ডিসেম্বর) তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান।
আসিফ নজরুল লিখেছেন, “দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী, পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।”
এর আগে ইনকিলাব মঞ্চ দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছিল। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে বলেন, “এই হত্যাকাণ্ডের জন্য একটি দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক পেশাদার তদন্ত সংস্থার সহায়তাও নেওয়া যেতে পারে। আমরা চাই প্রকাশ্য বিচার, কোনো তথাকথিত ‘বন্দুকযুদ্ধ’ নয়।”









