মঙ্গলবার । মার্চ ৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপিতে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপিতে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি

Image

সব জল্পনা-কল্পনা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে দেশে আসবেন। ১৭ বছর পর তাঁর এই দেশে ফেরার ঘটনাকে অবিস্মরণীয় করে রাখতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি। নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে প্রাণচাঞ্চল্য।

শুধু ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা নন, তারেক রহমানকে স্বাগত জানাতে সারাদেশ থেকেই নেতাকর্মীরা রাজধানীতে আসবেন। শাহজালাল বিমানবন্দর এলাকায় সেদিন লাখ লাখ মানুষের জনস্রোত ঘটবে বলে মনে করছেন বিএনপির নেতারা। তারা জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এতদিন নানান গুজব-গুঞ্জনে অনেক নেতাকর্মী আশাহত হয়ে পড়েছিলেন। তিনি আদৌ আসবেন কিনা, তা নিয়ে দ্বিধাবিভক্তি ছিল অনেকের মধ্যে। তবে দল থেকে তাঁর ফেরার ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব ফিরে এসেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সমকালকে বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন থেকেই নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হয়ে যাবে। তিনি দেশে আসার মধ্য দিয়েই বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। তারেক রহমানের নিরাপত্তায় সরকারের পাশাপাশি দলীয়ভাবেও তারা উদ্যোগ নেবেন।

দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরার জন্য এখনও প্রস্তুতি কমিটি গঠন হয়নি। তবে ভেতরে ভেতরে চলছে নানা রকম আয়োজন।
তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, তারেক রহমান এত বছর পরে আসবেন, তাই দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন। একই সঙ্গে দলীয়ভাবে প্রস্তুতি নিতে চলছে আলাপ-আলোচনা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবীন বলেন, সেদিন লাখ লাখ নেতাকর্মী ও সমর্থক তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে জড়ো হবেন। আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি।

এদিকে তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণার পর থেকে একদিকে যেমন সামাজিক মাধ্যমে নেতাকর্মীরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন, তেমনি ওই দিন ঢাকা আসার প্রস্তুতিও নিচ্ছেন বলে জানা গেছে। ওয়ান-ইলেভেনে একের পর এক মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছিল তারেক রহমানকে। পরে জামিনে মুক্তি নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময় চিকিৎসার জন্য স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে যান তিনি।
তারেক রহমান দেশে ফিরে কোথায় উঠবেন এবং কোথায় অফিস করবেন, তাও অনেকটা চূড়ান্ত। বিএনপির দায়িত্বশীল একজন নেতা বলেন, তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে আগে গুলশানে মায়ের বাসভবন ফিরোজায় উঠতে পারেন।

Releated Posts

কোরআনের সৌরভে সুরভিত রমজান

কোরআনের সৌরভে সুরভিত রমজান

✒️ আবদুল্লাহ আলমামুন আশরাফী দৃষ্টিনন্দন ফুলরমজানুল মোবারক ও কোরআন মাজিদ একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেন এক বৃন্তে দুটো…

মার্চ ২, ২০২৬
আলভীর বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

আলভীর বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীসহ দুই আসামির নামে আত্মহত্যায় প্ররোচণার মামলায়…

মার্চ ২, ২০২৬
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫…

মার্চ ২, ২০২৬
মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন তিন লাখ যাত্রী

মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন তিন লাখ যাত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে ইরানের পাল্টা হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। সংঘাতের জেরে অগ্নিগর্ভ হয়ে…

মার্চ ২, ২০২৬
যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে…

মার্চ ২, ২০২৬
বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে এ স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য…

মার্চ ২, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার :নৌপরিবহন মন্ত্রীর ভিডিও বার্তা

সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার :নৌপরিবহন মন্ত্রীর ভিডিও বার্তা

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি আন্তর্জাতিক নৌপথে দায়িত্ব পালনরত বাংলাদেশ…

মার্চ ২, ২০২৬
ফের বাড়ল সোনার দাম, ভরি কত?

ফের বাড়ল সোনার দাম, ভরি কত?

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন করে ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ভালো মানের (২২…

মার্চ ২, ২০২৬
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

উপনির্বাচন শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ…

মার্চ ২, ২০২৬
তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপিতে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি - crd.news