বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • দেশে ফিরছেন তারেক রহমান, ঐতিহাসিক অভ্যর্থনার প্রস্তুতি বিএনপি’র

দেশে ফিরছেন তারেক রহমান, ঐতিহাসিক অভ্যর্থনার প্রস্তুতি বিএনপি’র

Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর মাত্র দুদিন পর দেশে ফিরছেন। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনা এবং গুলশান পর্যন্ত পুরো পথজুড়ে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে অন্তত ২০ লাখ মানুষের সমাগম হতে পারে। এ উপলক্ষে সারাদেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। সোম ও মঙ্গলবারের মধ্যে অধিকাংশ নেতাকর্মীর রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। নেতারা বলছেন, জনসমাগম যতই বড় হোক, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

বিএনপির শীর্ষ নেতারা বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানাবেন। তিনি বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে পারেন—এই সম্ভাবনাকেই সামনে রেখে কর্মসূচি সাজানো হয়েছে।

সূত্র জানায়, তারেক রহমান ২৪ ডিসেম্বর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ফ্লাইটটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। যাত্রাপথে সিলেটে এক ঘণ্টার যাত্রাবিরতির সূচি রয়েছে।

দলীয় নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে। তাঁর নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম কাজ করবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও পুলিশ, সোয়াট টিম, বম্ব ডিসপোজাল ইউনিট ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় থাকবে।

বিএনপি সূত্র জানায়, দেশে ফেরার পর যে কোনো সময় তারেক রহমান তাঁর বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন।

স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী জানান, সারাদেশের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই কর্মসূচিকে সুশৃঙ্খল ও স্মরণীয় করতে সর্বোচ্চ সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Releated Posts

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ভাসাভি’র…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
দেশে ফিরছেন তারেক রহমান, ঐতিহাসিক অভ্যর্থনার প্রস্তুতি বিএনপি'র - crd.news