বৃহস্পতিবার । জুন ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • অর্থপাচারে সহায়তার অভিযোগে ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা

অর্থপাচারে সহায়তার অভিযোগে ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা

Image

নিয়মবহির্ভূতভাবে গ্রাহকদের নির্ধারিত সীমার অনেক বেশি অর্থ বিদেশে খরচ করার সুযোগ দেওয়ায় ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের পরিদর্শনে ব্যাংক এশিয়া পিএলসির দুটি রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিটে (আরএফসিডি) অনিয়মের তথ্য পাওয়ায় এই জরিমানা করা হয়। 

তদন্তে দেখা যায়, ব্যাংক এশিয়া দুই অ্যাকাউন্টধারী— ফারহানা করিম এবং আলাইনা চৌধুরী তাদের রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) অ্যাকাউন্ট ব্যবহার করে প্রায় ২ লাখ ১৮ হাজার ডলার (২ কোটি ৬৬ লাখ টাকা) বিদেশে স্থানান্তর করেছেন। ২০২৩ ও ২০২৪ সালে এই দুই গ্রাহক অনুমোদিত সীমার বেশি অর্থ জমা করেন এবং পরে ব্যাংক কার্ডের মাধ্যমে বিদেশে সেই অর্থ ব্যয় করেন।

বিদ্যমান বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা বিধান অনুযায়ী, একজন বাংলাদেশি নাগরিক প্রতি ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার পর্যন্ত বিদেশে ব্যয় করতে পারেন। তবে আরএফসিডি হিসাবে জমাকৃত অর্থ পুরোটা বিদেশে ব্যবহার করা যায়। নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি বিদেশ ভ্রমণ শেষে দেশে ফেরার সময় সঙ্গে আনীত বৈদেশিক মুদ্রা যদি ১০ হাজার মার্কিন ডলারের কম হয়, তবে তা নিজের কাছে রাখা, ব্যাংকে বা অনুমোদিত মানিচেঞ্জারে বিক্রি করা কিংবা আরএফসিডি হিসাবে জমা দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু ১০ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা দেশে আনলে এফএমজে ফরমে ঘোষণা দেওয়া এবং দেশে আগমনের ৩০ দিনের মধ্যে তা ব্যাংকে জমা দেওয়ার নিয়ম রয়েছে।

কিন্তু তদন্তে দেখা যায়, সংশ্লিষ্ট গ্রাহকরা নিয়মটি উপেক্ষা করে একই আরএফসিডি হিসাবে বারবার এবং নিয়মবহির্ভূতভাবে নগদ ডলার জমা দিয়েছেন বিদেশে খরচের উদ্দেশ্যে, যা নিয়মের ব্যত্যয়।

সূত্র মতে, ফারহানা করিম নামের এক গ্রাহক প্রায় এক বছর আগের বিদেশ ভ্রমণের তারিখ দেখিয়ে একাধিকবার, কখনো একই দিনে কয়েকবার ১০ হাজার মার্কিন ডলার বা তার বেশি এফএমজে ফরমে ঘোষণা ছাড়াই নগদ জমা দিয়েছেন। এসব লেনদেনে অন্য ব্যক্তি তার হয়ে ব্যাংকে টাকা জমা দিতেন, যা সব মিলিয়ে পরিমাণে দাঁড়ায় প্রায় দেড় লাখ মার্কিন ডলারেরও বেশি। আরো উদ্বেগজনক বিষয় হচ্ছে, তিনি বিদেশে অবস্থানকালেও দেশের ভেতর থেকেই কিছু ডলার জমা সম্পন্ন করেছেন।

পরবর্তী সময়ে এসব অর্থ তার আরএফসিডি হিসাবের বিপরীতে ইস্যুকৃত কার্ড ব্যবহার করে বিদেশে খরচ করা হয়।

অন্যদিকে আলায়না চৌধুরী নামের আরেক গ্রাহকের ক্ষেত্রেও একই অনিয়মের প্রমাণ মিলেছে। তিনি বিদেশে অবস্থানকালে অন্য একজনের মাধ্যমে ৬৮ হাজার মার্কিন ডলার নগদ তার আরএফসিডি হিসাবে জমা দিয়েছেন। পরে সেই ডলারও ওই হিসাবের বিপরীতে ইস্যুকৃত কার্ড ব্যবহার করে বিদেশে খরচ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এ ধরনের লেনদেন বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার নিয়মবহির্ভূত এবং বিদেশে বসে অর্থ ব্যয়ের উদ্দেশ্যে নিয়মবহির্ভূতভাবে আরএফসিডি সুবিধার অপব্যবহার ছাড়া আর কিছু নয়। জানতে চাইলে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল আর এফ হোসেন বলেন, ‘এখানে অর্থপাচারের কোনো ঘটনা ঘটেনি। ব্যাংকের ভুলে এমনটি হয়েছে। তাই ব্যাংক এশিয়াকে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে এমন ভুল আর হবে না।’

এ ধরনের ঘটনা ব্যাংকিং খাতের ওপর জনসাধারণের আস্থা নষ্ট করে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংককে আরো কঠোর তদারকির আহ্বান জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

Releated Posts

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

শ্রম আইন মামলায় গ্রেফতার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চার জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।  বুধবার…

জুন ২৪, ২০২৬
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমানও। …

জুন ২৪, ২০২৬
প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রিটেস্ট ও টেস্ট পরীক্ষার পাশাপাশি…

জুন ২৪, ২০২৬
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতা-ভিত্তিক ও শিশু-বান্ধব হিসেবে গড়ে তুলতে…

জুন ২৪, ২০২৬
বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের জন্মদিনে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের রহস্যজনক নীরবতা নিয়ে যখন নেটপাড়ায় বিচ্ছেদ আর দূরত্বের গুঞ্জন তুঙ্গে,…

জুন ২৪, ২০২৬
দেশে স্বর্ণের পর রুপার দামেও বড় পতন

দেশে স্বর্ণের পর রুপার দামেও বড় পতন

দেশের বাজারে আরেক দফা কমানো হয়েছে রুপার দাম। এবার ভরিতে ৪০৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার…

জুন ২৪, ২০২৬
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে।  লেনদেনের সুবিধার্থে…

জুন ২৪, ২০২৬
‘ভুল সময়ে নেওয়া অর্থহীন পদক্ষেপ’ কংগ্রেসকে ট্রাম্প

‘ভুল সময়ে নেওয়া অর্থহীন পদক্ষেপ’ কংগ্রেসকে ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধের অবসান চেয়ে কংগ্রেসে গৃহীত প্রতীকী প্রস্তাবের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রস্তাবকে ‘ভুল…

জুন ২৪, ২০২৬
ইরান যুদ্ধ অবসানে মার্কিন কংগ্রেসে প্রতীকী প্রস্তাব পাস

ইরান যুদ্ধ অবসানে মার্কিন কংগ্রেসে প্রতীকী প্রস্তাব পাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে মঙ্গলবার মার্কিন সিনেটে একটি প্রতীকী প্রস্তাব পাস হয়েছে। তেহরানের…

জুন ২৪, ২০২৬