শনিবার । জুন ২৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

ওপেনএআই চালু করল ‘জিপিটি ইমেজ ১.৫’, ছবি তৈরি ও এডিটে চার গুণ দ্রুততা

Image

ছবি তৈরির সিস্টেমে বড় পরিবর্তন এনেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। এতে নতুন এক মডেল ও আধুনিক ইন্টারফেইস যোগ করেছে কোম্পানিটি। এক ঘোষণায় নিজেদের ‘নতুন প্রধান ছবি তৈরির মডেল’ হিসেবে ‘জিপিটি ইমেজ ১.৫’ চালু করেছে কোম্পানিটি।

ওপেনএআই বলেছে, ব্যবহারকারীদের দেওয়া নির্দেশনা মডেলটি আরও ভালোভাবে বুঝতে, নির্দিষ্টভাবে ছবি এডিট ও আগের তুলনায় প্রায় চার গুণ দ্রুত ছবি তৈরি করতে পারবে। ইতোমধ্যে সব ব্যবহারকারীর জন্য এ নতুন মডেলটি পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।

এক ব্লগ পোস্টে ওপেনএআই বলেছে, নতুন মডেলটি ব্যবহারকারীর আসল উদ্দেশ্য আরও ভালোভাবে বুঝতে পারবে, বিশেষ করে আগে থেকে থাকা কোনো ছবি পরিবর্তনের বেলায় তা কার্যকর হবে। এ আপডেটের মাধ্যমে আরও কার্যকর ও দরকারি ছবি এডিট, পোশাক ও চুলের স্টাইল বদলে দেখার বাস্তবসম্মত সুবিধা এবং বিভিন্ন স্টাইলের ফিল্টার ও ধারণাভিত্তিক পরিবর্তন পাবেন ব্যবহারকারীরা। তবে এসব ক্ষেত্রে ছবির মূল ভাব ঠিক থাকবে বলে দাবি করেছে ওপেনএআই।

এছাড়া চ্যাটজিপিটির সাইডবারে ‘ইমেজ’ নামে নতুন এক আলাদা ট্যাব যোগ হবে। সেখানে আগে থেকে তৈরি ফিল্টার, জনপ্রিয় প্রম্পট ও নতুন আইডিয়ার তালিকা পাবেন ব্যবহারকারী। এ নতুন মডেল ও ফিচারগুলোকে বিশেষভাবে ব্যবসা ও কর্পোরেট ব্যবহারের জন্য উপযোগী টুল হিসেবে তুলে ধরেছে ওপেনএআই। বিনিয়োগকারীদের চাপের মধ্যে লাভজনক হওয়ার লক্ষ্যেই এমন উদ্যোগ নিচ্ছে কোম্পানিটি।

এদিকে, এআই দিয়ে ছবি তৈরির ক্ষেত্রে বিভিন্ন এআই ল্যাবের মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠছে, বিশেষ করে গুগলের ‘ন্যানো ব্যানানা’ জনপ্রিয়তা পাওয়ার পর এই প্রতিযোগিতা আরও বেড়েছে।

Releated Posts

চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগি: শি জিনপিং

চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগি: শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার বলেছেন, চীন বাংলাদেশের নতুন সরকারের সুষ্ঠু কার্যক্রম পরিচালনায় সমর্থন জানায় এবং বাংলাদেশের সাথে…

জুন ২৬, ২০২৬
প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে।  আজ (শুক্রবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন…

জুন ২৬, ২০২৬
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে…

জুন ২৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাউ লেজি। আজ চীনের স্থানীয়…

জুন ২৬, ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক…

জুন ২৬, ২০২৬
তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ চীনের স্থানীয় সময়…

জুন ২৬, ২০২৬
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে এবং গুমের সঙ্গে জড়িত দায়ীদের বিচার…

জুন ২৬, ২০২৬
নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন…

জুন ২৬, ২০২৬
পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 

পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা বিনিয়োগকারীদের পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে আজ…

জুন ২৫, ২০২৬