মঙ্গলবার । আগস্ট ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন

Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে।  আজ (শুক্রবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন একথা জানান।

আজ (শুক্রবার) দুপুরে দিয়াওতাই হোটেলে কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, বৃহস্পতিবার দ্বিপাক্ষিক আলোচনার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনা নেতৃত্বের সম্মতির ওপর ভিত্তি করে মোট ১৭টি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

তিনি আরও বলেন , এর মধ্যে ১৩টি দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উভয় সকারের বিভিন্ন মিনিস্ট্রি টু মিনিস্ট্রি স্বাক্ষরিত হয়েছে।

এছাড়াও তিনটি হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে ও চীনের বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে। আর একটা হয়েছে এমওইউ হয়েছে পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকা রাজনৈতিক দল বিএনপি এবং চীনের ক্ষমতাধর রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে। 

মোট ১৭টি সমঝোতা স্মারকের মধ্যে ১৩টি স্বাক্ষর হয়েছে মিনিস্ট্রি টু মিনিস্ট্রি,  তিনটি বিডার সঙ্গে বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের এবং একটি দু’দেশের বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা রাজনৈতিক দলের মধ্যে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যান। প্রথমে দুইটি প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে চীনের দালিয়ানে আসনে। বুধবার রাতে সেখান থেকে থেকে বেইজিং যান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুর ইসলাম রনি উপস্থিত ছিলেন।

Releated Posts

প্রাথমিকের শিখন-পাঠদান মনিটরিং হবে আইটি ইকোসিস্টেমের মাধ্যমে : ববি হাজ্জাজ

প্রাথমিকের শিখন-পাঠদান মনিটরিং হবে আইটি ইকোসিস্টেমের মাধ্যমে : ববি হাজ্জাজ

নাজিউর রহমান সোহেল দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের মানোন্নয়ন, শিখন ঘাটতি চিহ্নিতকরণ ও সার্বিক শিক্ষাদান কার্যক্রম কেন্দ্রীয়ভাবে…

আগস্ট ১০, ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ : পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ : পাসের হার ৬২.২৫ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা…

আগস্ট ১০, ২০২৬
বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক…

আগস্ট ৯, ২০২৬
আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারের দৃষ্টিতে উন্নয়ন মানে কেবল দৃশ্যমান বিশাল অট্টালিকা বা…

আগস্ট ৯, ২০২৬
বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল

বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদল আগের মতো ভূমিকা পালন করে…

আগস্ট ৯, ২০২৬
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০…

আগস্ট ৯, ২০২৬
মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল…

আগস্ট ৯, ২০২৬
প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সিরামিক শিল্পের সহযোগিতার আহ্বান

প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সিরামিক শিল্পের সহযোগিতার আহ্বান

প্রযুক্তিগত উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে…

আগস্ট ৮, ২০২৬
প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল রিয়াদ এয়ার

প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল রিয়াদ এয়ার

প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’। শনিবার (৮ আগস্ট) সকাল…

আগস্ট ৮, ২০২৬