মঙ্গলবার । আগস্ট ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ ঢাকাগামী দুই ইন্ডিগো বিমানের

কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ ঢাকাগামী দুই ইন্ডিগো বিমানের

Image

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকাগামী দুটি যাত্রীবাহী বিমানকে জরুরি অবতরণ করতে হয়েছে ভারতের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে।শনিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (দমদম বিমানবন্দর) কর্তৃপক্ষ।

সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে ঢাকাগামী দুটি ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট— একটি দিল্লি থেকে, অপরটি চেন্নাই থেকে— কলকাতার ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)’ এর সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চায়। এরপর কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত অনুমতি দেয় এবং বিমান দুটি নিরাপদে অবতরণ করে।

দুইটি বিমান বর্তমানে বিমানবন্দরের ৪২ ও ৪৩ নম্বর রানওয়েতে অবস্থান করছে। সেখানে উপস্থিত বিমানবন্দর কর্মকর্তারা যাত্রীদের প্রয়োজনীয় জরুরি সহায়তা ও সেবার ব্যবস্থা নিয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই কলকাতা বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। পরিস্থিতি বিবেচনায় ইন্ডিগোর ফ্লাইট দুটি বিকল্প অবতরণের জন্য কলকাতা বিমানবন্দরে পাঠানো হয়।

এদিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভাতে দমকল বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে। আগুনের কারণে সেখানে বিমান চলাচল আংশিকভাবে বিঘ্নিত হয়।

Releated Posts

রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন…

আগস্ট ২৪, ২০২৬
মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে…

আগস্ট ২৪, ২০২৬
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক…

আগস্ট ২৪, ২০২৬
যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আমিনুল ইসলাম (৩৫) নামে এক মাছ ব্যাবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও একটি মোবাইল ফোনসেট ছিনতাইয়ের…

আগস্ট ২৪, ২০২৬
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী

নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী

নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করা ও সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।…

আগস্ট ২৪, ২০২৬
আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে চার আসামিকে যাবজ্জীবন…

আগস্ট ২৪, ২০২৬
ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান 

ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান 

কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে দেশটির সরকারের কাছে আহ্বান…

আগস্ট ২৪, ২০২৬
সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডের আবেদন, শুনানি বৃহস্পতিবার

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডের আবেদন, শুনানি বৃহস্পতিবার

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে…

আগস্ট ২৪, ২০২৬
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ…

আগস্ট ২৪, ২০২৬