বৃহস্পতিবার । জুলাই ৩০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

Image

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা, গুরুত্বপূর্ণ বাজার ও যোগাযোগপথে কঠোর নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে জেলা প্রশাসন, বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

জেলা পরিষদ প্রশাসক বলেন, ব্রাহ্মণবাড়িয়া একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় অসাধু চক্র বিভিন্ন সময়ে সীমান্ত ব্যবহার করে মাদক চোরাচালানের চেষ্টা করে। এ কারণে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ বাজার, মহাসড়ক, রেলপথ ও অন্যান্য প্রবেশপথেও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তুলতে হবে।

সিরাজুল ইসলাম বলেন, মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সীমান্তবর্তী জেলা হওয়ায় দীর্ঘদিন ধরে মাদক প্রবেশের কারণে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও মাদক বিক্রি, পরিবহন বা সেবনের তথ্য পাওয়া গেলে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে স্থানীয় জনসাধারণকে এগিয়ে আসতে হবে।

জনগণের সক্রিয় সহযোগিতা থাকলে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর হবে বলে উল্লেখ করেন তিনি।

জেলা পরিষদ প্রশাসক বলেন, প্রশাসনের লক্ষ্য শুধু মাদক উদ্ধার নয়, বরং মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িত চক্রকে আইনের আওতায় এনে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলা।

তিনি বলেন, জেলা পরিষদের সম্পদ রক্ষা, আয় বৃদ্ধি এবং সেই অর্থ জনগণের কল্যাণে ব্যয় করাই জেলা পরিষদের প্রধান লক্ষ্য। দীর্ঘদিন অবহেলিত ও বেহাত হওয়া সম্পদ উদ্ধার, রাজস্ব বৃদ্ধি এবং জনবান্ধব জেলা পরিষদ গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন জেলা পরিষদের অনেক সম্পত্তির যথাযথ তদারকি হয়নি। অনেক জায়গার বিএস রেকর্ড সম্পন্ন হয়নি। ফলে জেলা পরিষদের মালিকানার সম্পদ অনেক ক্ষেত্রে অন্যের নামে চলে গেছে কিংবা দখলে রয়েছে। এখন এসব সম্পদের তালিকা প্রস্তুত করা এবং আইনগতভাবে উদ্ধার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, জেলা পরিষদের প্রতিটি সম্পদ জনগণের সম্পদ। এগুলো রক্ষা করা এবং সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে জেলা পরিষদের আয় বাড়ানোই এখন পরিষদের প্রধান লক্ষ্য।

জেলা পরিষদের আর্থিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরে সিরাজুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একটি আধুনিক বহুমুখী ১০ তলা কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পিত ভবনের নিচতলা ও প্রথম তলায় থাকবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকবে আধুনিক কমিউনিটি সেন্টার, যেখান থেকে জেলা পরিষদ নিয়মিত ভাড়া থেকে আয় করতে পারবে। চতুর্থ ও পঞ্চম তলায় অফিস স্পেস নির্মাণ করা হবে, যা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া সম্ভব হবে। ষষ্ঠ থেকে দশম তলা পর্যন্ত থাকবে আবাসিক কক্ষ ও ফ্যামিলি স্যুট। সর্বোচ্চ তলায় থাকবে একটি আধুনিক রেস্টুরেন্ট।

তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলা পরিষদের নিজস্ব রাজস্ব উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং দীর্ঘমেয়াদে এটি একটি লাভজনক প্রকল্পে পরিণত হবে। এছাড়া একই কমপ্লেক্সে একটি আধুনিক সুইমিং পুল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

জেলা পরিষদ প্রশাসক বলেন, জেলা পরিষদ এমন সব এলাকায় কাজ করতে চায়, যেখানে অন্য কোনো প্রতিষ্ঠান বা সংস্থা সহজে পৌঁছায় না। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ সরকারিকরণ অনুষ্ঠানে এলে তাঁর সঙ্গে করমর্দনের সুযোগ হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলীয় কর্মী হিসেবে জেলায় দায়িত্ব পালনে সুযোগ পেয়েছি। এখন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানে দেশগঠনে কাজ করার সুযোগ পেয়েছি।

সিরাজুল ইসলাম বলেন, বর্তমান দায়িত্ব মূলত জেলা পরিষদের প্রশাসনিক স্থবিরতা দূর করার জন্য দেওয়া হয়েছে। ভবিষ্যতে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে আরও বৃহৎ পরিসরে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে চাই।

Releated Posts

বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি ফরহাদ, সম্পাদক মোজাম্মেল

বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি ফরহাদ, সম্পাদক মোজাম্মেল

রাজধানী ঢাকায় বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ৭৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা…

জুলাই ৩০, ২০২৬
প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের…

জুলাই ৩০, ২০২৬
মার্কিন হামলায় কেশম দ্বীপে একই পরিবারে শিশুসহ নিহত ৩: ইরানি গণমাধ্যম

মার্কিন হামলায় কেশম দ্বীপে একই পরিবারে শিশুসহ নিহত ৩: ইরানি গণমাধ্যম

 ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এক হামলায় দুই বছর বয়সী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ওই হামলায় আরও দুই…

জুলাই ৩০, ২০২৬
বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মে অবকাঠামোগত নতুন প্রকল্প গ্রহণ

বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মে অবকাঠামোগত নতুন প্রকল্প গ্রহণ

বাংলাদেশ-জাপান যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্ল্যাটফর্মের সভায় আঞ্চলিক যোগাযোগ ও টেকসই বিনিয়োগ বাড়াতে অবকাঠামোগত প্রধান প্রকল্পগুলোর কাজ দ্রুত…

জুলাই ৩০, ২০২৬
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে…

জুলাই ৩০, ২০২৬
মামলা জট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে জোর দিচ্ছে সরকার : আইনমন্ত্রী

মামলা জট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে জোর দিচ্ছে সরকার : আইনমন্ত্রী

 দেশে দীর্ঘদিনের মামলা জট নিরসন এবং সাধারণ মানুষের দ্রুত বিচার নিশ্চিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) ওপর সরকার সর্বোচ্চ…

জুলাই ৩০, ২০২৬
ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬ এর…

জুলাই ২৫, ২০২৬
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি…

জুলাই ২৫, ২০২৬
ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান গণ-আন্দোলন একাধিক শহরে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তা দমাতে বিতর্কিত পদক্ষেপ নিয়েছে মুম্বাই…

জুলাই ২৩, ২০২৬